বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫

কণ্ঠ জালিয়াতি হয়েছে: পাপিয়ার অভিযোগ

কণ্ঠ জালিয়াতি হয়েছে: পাপিয়ার অভিযোগ

স্বদেশ জুড়ে নিউজ: বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে ছড়িয়ে পড়া তার অডিও কথোপকথনের ক্লিপটি কণ্ঠ জালিয়াতির মাধ্যমে করা হয়েছে বলে দাবি করেছেন মহিলা আসনের সংরক্ষিত সংসদ সদস্য ও চাপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিষয়টির ব্যাখ্যা দিতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে আসিফা আশরাফি বলেন, তারেক রহমান আমার নেতা। তিনি আমার রাজনৈতিক দর্শনের অনুপ্রেরণা। অডিওর মাধমে রাজনৈতিক বিরোধিতার যে গল্প সাজানো হয়েছে তা অন্ত:সারশূন্য বলে দাবি করে এ মিথ্যা ও সাজানো গল্পের প্রতিবাদ জানান তিনি। তিনি বলেন, অডিও ক্লিপটি সম্পূর্ণ মিথ্যা। যা তথ্য-প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ডিজিটাল কায়দায় আমার কণ্ঠের ধরন সুপার ইম্পোজ করে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পাপিয়া অভিযোগ করেন, তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সুপার ইমপোস করে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তার কণ্ঠ জালিয়াতি করা হয়েছে। ব্রিফিংয়ে পাপিয়া বলেন, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া অডিওটি আমার নয়। এটা সরকারের একটি সাজানো নাটক। এ সরকারের বিভিন্ন খারাপ কর্মকাণ্ডের সমালোচনা করায় সরকারের লোকজনই এটা করেছেন বলেও দাবি করেন এই নারী সংসদ সদস্য।

প্রসঙ্গত: পাপিয়ার একটি অডিও কথোপকথন সম্প্রতি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। যেখানে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করা হয়। এরপর পাপিয়ার বিচারের দাবিতে চাপাইনবাবগঞ্জ জেলা যুবদল বৃহস্পতিবার মিছিল-সমাবেশ করে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026