বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরে বিএনপির প্রতিবাদ: বোনঝি টিউলিপের বিজয়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন লন্ডনে, রাতে রওয়ানা দেবেন স্টকহোমে উদ্দেশ্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরে বিএনপির প্রতিবাদ: বোনঝি টিউলিপের বিজয়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন লন্ডনে, রাতে রওয়ানা দেবেন স্টকহোমে উদ্দেশ্যে

শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে সুইডেনের উদ্দেশে রওনা হয়ে লন্ডন সময় মঙ্গলবার বিকাল ৬টা ৯ মিনিটে তিনি হিথরো বিমানবন্দরে পৌঁছেন।

এর আগে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট মঙ্গলবার বেলা ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দর ছাড়ে।

যাত্রাবিরতি শেষে বুধবার বিকেলে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্টকহোমের উদ্দেশে লন্ডন ছাড়ার কথা রয়েছে শেখ হাসিনার। আগামী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফেরবেন তিনি।

লন্ডনে বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন। এ সময় আওয়ামীলীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁর সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী এমপি এবং তাঁর প্রেস সচিব ইহসানুল করিম সাথে রয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফরকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে যুক্তরাজ্য বিএনপি আওয়ামীলীগের নেতাকর্মীদের উত্তেজনা বিরাজ করছে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে হোটেল প্রাঙ্গন। উভয় দলের নেতাকর্মীরা পরস্পর বিরোধী উত্তেজনাকর মিছিল দিতে দেখা গেছে।

ইতিমধ্যে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ সম্প্রচার করছেন উভয় দলের নেতাকর্মীরা।

অপরদিকে পররাস্ট্র মন্ত্রনালয় সূত্রে জানা গেছে লন্ডনে নেমে প্রধানমন্ত্রী ব্রিটিশ পার্লামেন্টে পুনঃনির্বাচিত ভাগ্নি টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটাবেন শেখ হাসিনা।

একদিন যাত্রাবিরতির পর বুধবার স্থানীয় সময় রাতে শেখ হাসিনা সুইডেনের রাজধানীর স্টকহোমে পৌঁছবেন বলে প্রেস সচিব ইহসানুল করিম জানান।

বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম সুইডেনে দ্বি-পক্ষীয় সফরে যাচ্ছেন বলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এর আগে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিদাতা অন্যতম এই দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শেখ হাসিনার এই সফর।

পররাষ্ট্রমন্ত্রী রোববার সাংবাদিকদের বলেন, এই সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারিত হবে এবং ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে তার বিশ্বাস।

এ সফরে সুইডেন-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে দুটি সমঝোতা চুক্তি (এমওইউ) হওয়ার কথা রয়েছে। সফর শেষে যৌথ বিবৃতিও দেওয়া হবে।

সুইডেনে যাওয়ার পথে যাত্রাবিরতীতে লন্ডনে বোন শেখ রেহানা পরিবারের সাথে একান্তে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে পূনর্নির্বাচিত বোনঝি টিউলিপ সিদ্দিককে শুভেচ্ছা জানানো ও বোন শেখ রেহানার সাথে একান্তে সময় কাটানোর লক্ষ্যেই মূলত তাঁর এই যাত্রাবিরতী।

লন্ডন পৌঁছানোর পর স্থানীয় সময় রাতেই শেখ হাসিনার সাথে দেখা করতে আসেন বোন শেখ রেহানা ও বোনঝি টিউলিপ সিদ্দিক। বেশ কিছুক্ষন পরিবারের সাথে আনন্দঘন সময় কাটানোর এ সময়ে নির্বাচনে পূনর্নির্বাচিত হওয়ায় টিউলিপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026