বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৬

বড় স্ক্রিনের আইফোন

 

 

 

 

 

 

 

 

 

 

প্রযুক্তি আকাশ ডেস্ক: ছয় ইঞ্চি স্ক্রিনের আইফোন নিয়ে গবেষণা করছে টেক জায়ান্ট অ্যাপল। সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ভবিষ্যতে অ্যাপল বড় স্ক্রিনের আইফোন নিয়ে আসতে পারে।

এদিকে সিএনএন ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অ্যাপলের পরবর্তী আইফোনে ৪.৮ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি স্ক্রিন থাকতে পারে।

সম্প্রতি অ্যাপলের প্রতিদ্বন্দ্বী স্যামসাং ৫.৭ ইঞ্চি পর্দার স্মার্টফোন ও ছোট ট্যাবলেট বাজারে আনে। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠানে নতুন দুটি মডেলের স্মার্টফোন আনতে পারে অ্যাপল। ধারণা করা হচ্ছে, নতুন আইফোন ৫-এ আগের চেয়ে দ্রুতগতির প্রসেসর, উন্নত ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকবে। ডিভাইসটিতে বাড়তি নিরাপত্তা যোগ করবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026