মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গ্রেনফেল টাওয়ার পরিদর্শন করলেন তেরেজা মে: জেরেমি করবিনকে ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের অভিযোগ- প্রধানমন্ত্রী তাদের সাথে বলেননি

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ গ্রেনফেল টাওয়ার পরিদর্শন করলেন তেরেজা মে: জেরেমি করবিনকে ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের অভিযোগ- প্রধানমন্ত্রী তাদের সাথে বলেননি

শীর্ষবিন্দু নিউজ: গত বুধবার দিবাগত রাতে ওয়েষ্ট লন্ডনের কিন্সটন এর গ্রেনফেল টাওয়ারে আগুনে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত তা বেড়ে দাড়িয়েছে ১৭ জনে।

অগ্নিকান্ডের দুইদিন পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেজা মে। এসময় তিনি আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারন জানতে চেয়েছেন এবং পূর্ণতন্তের নিদের্শ দিয়েছেন। এদিকে ব্রিটেনের রানী নিহতের জন্য প্রার্থনা ও স্বজনদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। বহু পরিবারের সদস্যরা এখনো স্বজনদের খুজে বেড়াচ্ছেন। ফায়ার সার্ভিস বলছে টাওয়ারে যদি কেউ থাকে তাহলে তার আর বেঁচে থাকার সম্ভবনা প্রায় নেই। আহত ৬৮ জনের মধ্যে এখনো হাসপাতালে রয়েছেন ৩০জন। তাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশংকাজনক।

এখনো নিখোঁজ রয়েছে বাংলাদেশী একটি পরিবার। কেনসিংটন ও চেলসি কাউন্সিল ক্ষতিগ্রস্থ ৪৪টি পরিবারকে জরুরীভাবে থাকার জায়গা দিয়েছে।

ফায়ার সার্ভিস জানায় তারা বুধবার রাত ১২টা ৫৪ মিনিটে খবর পায় ২৪তলা ভবনে আগুন লেগেছে। এসময় ভবনের শত শত লোক ঘুমিয়ে ছিলেন। তারা দ্রুত ৬৫জন বয়স্ক ও শিশুকে উদ্ধার করে। যাদের অনেকেই ভয়ংকর আগুন ও ধোয়াঁ আটকে পড়েছিলেন।

বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস কমিশনার মিস কটন বলেছেন, টাওয়ারের সমস্ত ফ্লোর তাল্লাশি করা হয়েছে। আগুনের ধ্বংসাবশেষ খুবই মারাত্মক যা বলা খুবই কঠিন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে আরো ২৪ ঘন্টা সময় লাগবে বলে তিনি জানান।

এদিকে, লেবার লিডার জেরেমি করবিন ক্ষতিগ্রস্থ গ্রেনফেল টাওয়ার পরিদর্শনে গেলে ক্ষতিগ্রস্থ বাসিন্দারা অভিযোগ করেন- প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্থ এলাকায় আসলেও এলাকাবাসীদের সাথে কথা বলেন নি। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সাথে যদি কথা বলা উনার প্রয়োজন নেই তাহলে তিনি কেন আসলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026