শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:২৫

অলিম্পিক ২০২০ হবে টোকিওতে

অলিম্পিক ২০২০ হবে টোকিওতে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের স্বাগতিক দেশ নির্বাচিত হয়েছে জাপান। দেশটির রাজধানী টোকিওতে পর্দা উঠবে ৩২তম অলিম্পিক আসরের। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে টোকিও, মাদ্রিদ ও ইস্তান্বুলের মধ্য থেকে ভোটের মাধ্যমে টোকিওকে স্বাগতিক নির্বাচন করা হয়।
টোকিও সরকার এরই মধ্যে ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার জমা করেছে অলিম্পিক ফান্ডে খেলার প্রস্তুতি বাবদ।

উল্লেখ্য, সবশেষ ১৯৬৪ সালে টোকিও বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের অয়োজন করে। ২০১৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে ব্রাজিলে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026