দুনিয়া জুড়ে নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের গাড়িতে ফুল দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আজ দুপুরে রাজধানীর শনিরআখড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নরসিংদীর জনসভায় যাওয়ার পথে অভিবাদন জানানোর জন্য যাত্রাবাড়ী থেকে শনিরআখড়া এলাকায় ফুল নিয়ে অপেক্ষা করছিলেন বিএনপি নেতা সালাউদ্দিনের কর্মীরা। দুপুর দুইটার দিকে শনিরআখড়া এলাকায় গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এসময় রাস্তার দুই পাশে মানব প্রাচীর তৈরি করে দাঁড়িয়ে থাকা বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহর ভেবে ভুল করে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে ফুল দেন। স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর চলে যাওয়ার পর তাদের ভুল ভাঙে।