বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১

সংসদ রেখে নির্বাচন দুরূহ ব্যাপার

সংসদ রেখে নির্বাচন দুরূহ ব্যাপার

শীর্ষবিন্দু নিউজ: সংসদ ভেঙে নির্বাচন করা অনেক সহজ। কিন্তু সংসদ রেখে নির্বাচন করা দুরূহ ব্যাপার। রোববার বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবু হাফিজ এ মন্তব্য করেন।

আবু হাফিজ বলেন, সংসদ ভেঙে নির্বাচন হবে, নাকি রেখে নির্বাচন হবে, এটা নির্ধারণ করা আমাদের এখতিয়ার নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, রাজনৈতিক দল ও আইন। সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে, না পরে নির্বাচন হবে, সে বিষয়েও নির্বাচন কমিশন জানে না বলে অভিমত আবু হাফিজের।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন হবে, ত-ই করবে কমিশন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026