শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪

গ্রিনফেল টাওয়ার অগ্নিকান্ডে নিহতের সংখ্যা নিয়ে চলছে বিতর্ক: অন্য কিছুর আভাস

গ্রিনফেল টাওয়ার অগ্নিকান্ডে নিহতের সংখ্যা নিয়ে চলছে বিতর্ক: অন্য কিছুর আভাস

শীর্ষবিন্দু নিউজ: সামাজিন যোগযোগ মাধ্যমে ব্যাপক জল্পনা চলছে যে গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা যে অনেক বেশি সেটি মিডিয়া জানে, তারপরও তারা প্রকৃত সংখ্যা প্রচার করছে না। এতে অন্য কিছুর আভাস পাওয়া যাচ্ছে।

ব্রিটেনের একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লিলি অ্যালেন দাবি করেছেন, লন্ডনের গ্রেনফেল টাওয়ারে নিহতের প্রকৃত সংখ্যা আসলে ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। আরেক জন শিল্পী র্যাপার আকালা দাবি করছেন, নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে।

পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা ৩০। আরো বহু মানুষ এখনো নিখোঁজ। কিন্তু তাদের সংখ্যা কত, তার সঠিক হিসেব কর্তৃপক্ষ দিতে পারছে না।

বিবিসি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে এই ঘটনায় অন্তত ৭৬ জন এখনো নিখোঁজ রয়েছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত একটি পরিবারের পাঁচ সদস্য।

নিহতের প্রকৃত সংখ্যা কতো তা জানানোর দায়িত্ব লন্ডনের মেট্রোপলিটন পুলিশের। তাদের দিক থেকে অবশ্য এখনো পর্যন্ত নিহতের সংখ্যা কত হতে পারে তার কোনো পরিস্কার ধারণা দেয়া হয়নি।

এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ব্রিটেনে প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকার প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছে। প্রধানমন্ত্রী থেরেসা মে ঘটনাস্থলে গেলেও কেন ঘটনার শিকার পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করেননি তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

সে হিসেবে, লেবার লিডার জেরেমি করবিনের অবস্থান বেশ শক্ত। অনেকে বলছেন, এই দূঘটনা জাতীয় নির্বাচনের আগে ঘটলে টরি দলের অবস্থান আরো অনেক নাজুক হতো। স্থানীয় বাসিন্দারা করবিনের বেশ প্রশংসাই করছেন। উল্টো প্রধানমন্ত্রীর বিচার দিয়েছেন স্থানীয়রা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026