রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৪

যে কারণে অভিষেকের সঙ্গে সুখী নন ঐশ্বর্য

যে কারণে অভিষেকের সঙ্গে সুখী নন ঐশ্বর্য

বিনোদন ডেস্ক: তাঁদের সম্পর্ক ও দাম্পত্যজীবন নিয়ে সিনেপ্রেমীদের কৌতুহলের অন্ত নেই। আপাতভাবে তাদের দেখলে সুখী দম্পতি বলেই মনে হয়। কিন্তু, সম্প্রতি খোদ অভিষেক বচ্চনই জানিয়েছেন, ঐশ্বর্য রাই নাকি তাঁর সঙ্গে সুখী নন!

ব্যাপারটি ঠিক কী? জানা যাচ্ছে, একটি চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে না পারায় জুনিয়ন বচ্চনের ওপর বেজায় চটেছেন রাই সুন্দরী। সম্প্রতি অনলাইনে নিজের নতুন ছবি ব্যাঙ্ক চোর সংক্রান্ত একটি খেলায় অংশ নেওয়ার জন্য অভিষেক বচ্চনকে আহ্বান জানান অভিনেতা রীতেশ দেশমুখ। কিন্তু খেলাটি শেষ করতে পারেননি জুনিয়র বচ্চন। সেই কারণে স্ত্রী ঐশ্বর্য যে তাঁর ওপর বেশ চটে যাবেন, তা নিজে মুখে স্বীকার করেছেন অভিষেক।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন রীতেশ দেশমুখ। ভিডিওয় অভিষেক বচ্চন বলেন, আমি চেষ্টা করেছিলাম, খুবই চেষ্টা করেছিলাম। কিন্তু পারলাম না ব্রাদার।

মনে হয় না, আমার বউ খুব একটা খুশি হবে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম। এখন এটা তোমার ওপরই ছেড়ে দেব। এই কাপ চ্যালেঞ্জটা তোমার জন্য। তুমি এই খেলার জন্য শ্রেষ্ঠ।

পাশাপাশি নতুন ছবি ব্যাঙ্ক চোর এর জন্য রীতেশ দেশমুখকে শুভকামনাও জানিয়েছেন অভিষেক। ভিডিওতে তিনি বলেছেন, ব্যাঙ্ক চোর আসছে। আমার ছোট ভাই রীতেশ, থাপা-সহ গোটা টিমের জন্য শুভেচ্ছা রইল। গুড লাক।

জে পি দত্তের আগামী ছবি পল্টন–এ দেখা যাবে অভিষেক বচ্চনকে। টুইটারে নিজের নতুন ছবির কথাও ঘোষণা করেছেন জুনিয়র বচ্চন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026