শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪

বাঙ্গালীপাড়া হোয়াইটচ্যাপেলে ৭ম তলা ভবন থেকে পড়ে এক বাঙ্গালীর মৃত্য

বাঙ্গালীপাড়া হোয়াইটচ্যাপেলে ৭ম তলা ভবন থেকে পড়ে এক বাঙ্গালীর মৃত্য

শীর্ষবিন্দু নিউজ: বিপুল বাঙ্গালী অধ্যুষিত এলাকা হোয়াইটচ্যাপেলের বাকলেস ব্যংকের বিপরীতে আনসেল হাউস নামক এক বিল্ডিং এর ৭ম তলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তির নাম ইনসান আলী কামাল। তার বয়স প্রায় ৩৮ বছর হতে পারে বলে প্রতিবেশীরা জানান। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। প্রতিবেশীরা সাথে সাথে পুলিশ ডাকলে মৃত্যুর কোলে ঢলে পড়েন কামাল।

এ ঘটনার পর পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। ৩ সন্তানের জনক কামাল নিরব স্বভাবের কর্মঠ মানুষ ছিলেন। তিনি কমর্শিয়াল রোডের একটি ওয়ারগাউসে কাজ করতেন বলে জানা যায়।

ঘটনার দিন সকালে তিনি বাচ্চাদের নিজে স্কুলে দিয়ে আসেন। এর আগে ভোরে ফজরের নামাজ পড়েন একই বিল্ডিং এর না প্রকাশে অনিচ্ছুক বাসিন্দার সাথে। তখনও তিনি স্বাভাবিক ছিলেন বলে জানান ঐ একই ব্যাক্তি।

আরো জানা যায়, তার ব্যবহৃত ব্যাক্তিগত গাড়িটি তিনি বিক্রয় করতে চাইছিলেন চতুর্থ তলার এক বাসিন্দার কাছে। নাম না প্রকাশ সর্তে তিনি জানান, এক সময় বিক্রয় করতে চাইলেও পরবর্তীতে কোন বিনিময় ছাড়াই কামাল তার গাড়িটি কোন লেনদেন ছাড়াই দিয়ে দেন ঐ একই ব্যক্তিকে। এতেও পুলিশের সন্দেহ রয়েছে। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সরেজমিনে জানা যায়, আনসেল হাউজের ঠিক উল্টো দিকে এডিলিনা গ্রোভের তৃতীয় তলা থেকে ৮ বছর বয়সী এক ছেলে প্রত্যক্ষ করে কামাল তার ফ্লাটে ঝুলন্ত অবস্থায় আছেন। আর এ সময় তার স্ত্রী তাকে টেনে তোলার চেষ্টা করছেন। স্থির থাকতে না পেরে কিছুক্ষনের মধ্যেই নীচে পড়ে যান কামাল।

মৃত কামাল আনসেল হাউসের ৭১ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা বলে জানা গেছে। এখানে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বসবাস করতেন তিনি। মানসিক রোগে ভুগে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026