শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩

গ্রেনফল টাওয়ারের ভয়াবহতা: দায়িত্ব অবহেলার ফলাফল নিয়ে প্রশ্ন তুললেন লন্ডন মেয়র

গ্রেনফল টাওয়ারের ভয়াবহতা: দায়িত্ব অবহেলার ফলাফল নিয়ে প্রশ্ন তুললেন লন্ডন মেয়র

শীর্ষবিন্দু নিউজ: ওয়েস্ট লন্ডনের গ্রেনফল টাওয়ারের আগুনের ভয়াবহতাকে সরকার ও স্থানীয় কাউন্সিলের বছরের পর বছর ধরে অবহেলার ফলাফল হিসেবে উল্লেখ করেছেন লন্ডনের মেয়র সাদিক খান।

রোববার ওয়েস্ট লন্ডনের একটি চার্চে নিহতদের স্মরণে অনুষ্ঠিত এক সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় মেয়র আরো বলেন, গ্রেনফল টাওয়ারের ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসেবে ধরে নিয়েই কাজ করতে হবে। তার মতে, এটি প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ছিল।

মেয়র সাদিক খান আরো বলেন, অগ্নিকান্ডের ঘটনার পর সরকারের পক্ষ থেকে আশানুরূপ সহযোগিতা না পাওয়াই এই ক্ষোভের অনতম কারণ নয়। বছরের পর বছর ধরে কাউন্সিলের উপেক্ষার বিষয়টিও মানুষের মধ্যে বেশি করে ক্ষোভের জন্ম দিয়েছে। রাজনীতিবিদ এবং স্থানীয় কাউন্সিলের অবহেলা আর ভুলের মাশুল এই গ্রেনফল টাওয়ারের অগ্নিকান্ড বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রোববার সানডে অবজারভারে এক কলামে মেয়র সাদিক লিখেছেন, গ্রেনফের টাওয়ার ট্রাজিডি থেকে শিক্ষা নিয়ে ১৯৬০ এবং ১৯৭০ দশকে ইউকেতে যতো বহুতল ভবন নির্মিত হয়েছে সেগুলো এখনই ভেঙ্গে ফেলা উচিত।

লন্ডনের মেয়র বলেন, অগ্নিকাণ্ডের পর সরকার ও স্থানীয় কাউন্সিলের কাছ থেকে কম সাড়া পাওয়ার কারণেই কেবল লোকজন ক্ষুব্ধ তা নয় বরং কাউন্সিলের কয়েক বছরের অবহেলাও এ ক্ষোভের কারণ। তারা মনে করে কাউন্সিল ও সরকার তাদের উদ্বেগকে বুঝতে পারে না ও গুরুত্ব দেয় না। দেশের সবগুলো টাওয়ার ব্লক পরীক্ষা করে যত দ্রুত সম্ভব সেখানকার নিরাপত্তা নিশ্চিত করারও তাগিদ দিয়েছেন সাদিক খান।

এদিকে যথাযথভাবে অগ্নিকাণ্ড মোকাবিলা করতে না পারায় তুমুল সমালোচনার মুখে পড়ার পর ত্রাণ তৎপরতা জোরালো করতে কয়েকজন কর্মীকে ঘটনাস্থলে পাঠিয়েছে সরকার। কেনসিংটন কাউন্সিল বলেছে, তাদের পক্ষ থেকে সরকারি তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা দেওয়া হবে।

কাউন্সিলের নেতা নিক প্যাগেট ব্রাউন দাবি করেছেন, অগ্নিকাণ্ডের শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই ঘটনাস্থলে তাদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বুধবার থেকে সার্বক্ষণিক কাউন্সিলের কর্মকর্তারা এ ইস্যুতে কাজ করছেন বলেও দাবি করেন তিনি।

গত বুধবার (১৪ জুন) রাত ১টা ১৫ মিনিটের দিকে পশ্চিম লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। আগুনের তাণ্ডবে ভবনটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ আগুনকে নিছক একটি দুর্ঘটনা বলে মানতে পারছেন না ব্রিটিশরা। একে কতৃপক্ষের গাফিলতি হিসেবে দেখছেন তারা। সেখানকার এক কমিউনিটি ব্লগ ওই ভবনের সম্ভাব্য আগুনের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছিল দেড় বছর আগে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ থাকা এক বস্তু ভবনটির সংস্কাকজে ব্যবহার করা হয়েছে। লন্ডনবাসী মনে করছে,থেরেসা সরকারের আবাসন মন্ত্রণালয় আগুনের ঝুঁকিজনিত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে । ওই অগ্নিকাণ্ডের পর থেকেই ব্যাপক চাপের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। শনিবার তিনি স্বীকার করেছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

থেরেসা বলেন,যদিও আমাদের জরুরি সেবা খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে। কিন্তু ওই অগ্নিকাণ্ডের পর আক্রান্তদের সহায়তায় যেভাবে এগিয়ে আসা দরকার ছিল, তা করা হয়নি। পর্যাপ্ত সহায়তা তাদের দেওয়া হয়নি। অগ্নিকাণ্ডে ঘরহারা মানুষজন এবং স্বেচ্ছাসেবীরা ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এরপরই থেরেসা মে ওই কথা স্বীকার করেন।

গত ১৩ জুন মধ্যরাতে ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকার ঘটনার পর সরকারের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে সহযোগিতা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্ষতিগ্রস্তরা।

বুধবারে গ্রেনফল টাওয়ারের নীচে গিয়ে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এবং স্বজনহারাদের সঙ্গে কথা বলেননি। এ নিয়েও ক্ষোভ আছে। ক্ষোভ আছে টাওয়ার ম্যানেজমেন্টের অবহেলা নিয়েও।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026