মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০

ব্রিটেনে পরপর কয়েকটি সন্ত্রাসী হামলার পর ইস্ট লন্ডন মসজিদের সামনে জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ব্রিটেনে পরপর কয়েকটি সন্ত্রাসী হামলার পর ইস্ট লন্ডন মসজিদের সামনে জরুরী প্রতিবাদ সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: পুরো ব্রিটেনজুড়ে পরপর কয়েকটি সন্ত্রাসী হামলা এবং বিশেষ করে গত রোববার রাতে উত্তর লন্ডনের ফিন্সব্যারি পার্ক মসজিদের সামনে প্রচন্ড বেগে গাড়ি চালিয়ে একজন বাংলাদেশী হত্যা ও একাধিক মানুষকে আহত করার প্রতিবাদে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে মসজিদের সম্মুখে এক জরুরী প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সোমবার ১৯ জুন বাদ আছর ইস্ট লন্ডন মসজিদের সামনে এই প্রতিবাদ সমাবেশে এলএমসির ডিরেক্টর দিলওয়ার খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, টাওয়ার হ্যাম্লেটস এর নির্বাহী মেয়র জন বিগস, ইস্ট লন্ডন মসজিদের প্রধান খতিব মাওলানা আব্দুল কাইয়ুম, পুলিশ ব্যারা কমান্ডার সু উইলিয়াম, রুশনারা আলী এমপি, সিটিজেন ইউকের নেইল জেমসন, শেলি প্রমুখ।

কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, কোন ধর্মেই হত্যা, উগ্রবাদ বা সন্ত্রাসের স্থান নেই। এসমস্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সংহতি প্রকাশ করছি। আমারা ধৈর্যের সাথে এবং পারস্পরিক ঐক্যের ভিত্তিতে এর মোকাবেলা করব। আমরা সব ধরনের ঘৃণা, বর্ণ, বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

বক্তারা এই নির্মম ঘটনায় নিহত এবং যারা আহত হয়েছেন তাঁদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। সেই সাথে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় সেখানে বিভিন্ন কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026