সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬

এবার ভারতের প্রধানমন্ত্রী অক্ষয়

এবার ভারতের প্রধানমন্ত্রী অক্ষয়

বিনোদন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ছবিটি তৈরি হবে। বলিউডে অক্ষয়ের ভালো ভাবমূর্তির জন্যই তাকে মোদির চরিত্রের জন্য ভাবা হচ্ছে।

নেক রাজনীতিবিদের মতে, নরেন্দ্র মোদির মতো ব্যক্তিত্বের চরিত্রে অক্ষয় একদম ফিট। ব্যক্তিগত জীবনেও মোদির সংগ্রামের সঙ্গে এই বলিউড সুপারস্টারের সংগ্রামের অনেক মিল আছে। তারা দুজনেই সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে অনেক সংগ্রাম করেছেন।

এই ক্ষেত্রে একই মত পোষণ করেছেন বলিউড অভিনেতা, তথা বিজেপির রাজনৈতিক নেতা শত্রুঘœ সিনহা। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো কথা সংবাদমাধ্যমে বলেননি অক্ষয়। দিল্লির রাজনৈতিক মহলে এখন জোরালো গুঞ্জন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করবেন বলিউডের ক্লিন পার্সন অক্ষয় কুমার।

এদিকে অক্ষয়ের নতুন ছবি ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির বিষয়বস্তুর প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি। এই ছবিতে অক্ষয় কুমারকে প্রথমবার জুটি বাঁধতে দেখা যায় ভূমি পেডনেকরের সঙ্গে। বলিউড তারকা এই ছবির মাধ্যমে সবার কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছেন, যদি বিবিকে ভালোবাসেন তো শৌচালয় গড়ে দিন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026