সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

আজ পবিত্র শবে কদর

আজ পবিত্র শবে কদর

ইসলাম থেকে ডেস্ক: আজ বৃহস্পতিবার পবিত্র শবে কদর। ধর্মপ্রাণ মুসলমানের কাছে এ রাত হাজার রাতের চেয়ে পুণ্যময়।

হান আল্লাহ ঘোষণা দিয়েছেন, হাজার রাতের চেয়েও উত্তম পবিত্র শবে কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। পবিত্র শবে কদর বা লাইলাতুল কদরের রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করবেন।

পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানগণ আজ বৃহস্পতিবার সারারাত এবাদত বন্দেগীতে মশগুল থাকবেন।

এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।

উল্লেখ্য, লন্ডনসহ ইউরোপ, মধ্যপ্রাচ্য, আমেরিকায় বুধবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হলেও বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশসহ এশিয়ায় পালিত এই মহিমান্বিত রাত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026