মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০

হামলার পর রাণীর বার্তা নিয়ে ফিন্সবারী মসজিদ পরিদর্শন করলেন ব্রিটেনের ভবিষ্যত রাজা প্রিন্স চার্লস

হামলার পর রাণীর বার্তা নিয়ে ফিন্সবারী মসজিদ পরিদর্শন করলেন ব্রিটেনের ভবিষ্যত রাজা প্রিন্স চার্লস

শীর্ষবিন্দু নিউজ: উত্তর লন্ডনের ফিন্সবারি মসজিদে সন্ত্রাসী হামলাস্থল পরিদর্শন করলেন ব্রিটিশ রাজপরিবারে ভবিষ্যত উত্তরাধিকারী রাজা প্রিন্স চার্লস। এ সময় তিনি রাণী এলিজাভেদের বার্তাও পৌছে দেন।

ফিন্সবারি মসজিদে সন্ত্রাসী হামলায় আটক ব্যাক্তিকে রক্ষা করা সেই ইমামের সঙ্গে দেখা করেছেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স চার্লস। তিনি এ সময় মসজিদের ইমামের প্রতি গভীর অনুরক্ততার কথা জানান, যিনি হামলাকারীকে জনতার হাত থেকে বাঁচিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন।

ব্রিটিশ রাজপুত্র বলেন, পুলিশ আসার আগ পর্যন্ত হামলাকারীকে রক্ষা করেন ইমাম মাহমুদ। এটা আসলেই অভিভূত করার মতো বিষয়। ব্রিটেনে এ ধরনের নেতা থাকাটা সৌভাগ্যের বিষয়।

এ বিষয়ে ইমান মাহমুদ বলেন, আমি দেখলাম, কিছু মানুষ এক ব্যক্তিকে ধরলেন এবং কিল-ঘুষি মারতে শুরু করলেন। তখন আমি তাঁকে আত্মসমর্পণ করতে বললাম এবং তাঁকে ক্ষতিকর কিছু থেকে বাধা দিলাম।

ওই ইমাম আরো বলেন, আমি সব ধরনের আক্রমণ ও গালিগালাজ থেকে তাঁকে রক্ষা করলাম। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগ পর্যন্ত উত্তেজিত মানুষের কাছ থেকে রক্ষা করলাম। ওই ঘটনার পর থেকে নায়ক উপাধি পান ফিনসবেরি পার্ক মসজিদের ইমাম মাহমুদ।

ঘটনাস্থল পরিদর্শনকালে প্রিন্স চার্লস বলেন, আপনাদের প্রতি রাণীর সমবেদনা ও প্রার্থনা রয়েছে। মুসলিম ওয়েলফেয়ার হাউসে প্রিন্স অফ ওয়েলস চার্লস তার বক্তব্যে এ ঘটনার জনয় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, রাণী আমাকে বিশেষভাবে বলতে বলেছেন যে, তিনি ঘটনা নিয়ে গভীর চিন্তায় ছিলেন বিশেষ করে আক্রান্ত মুসলিম রোজাদারদের নিয়ে।

উত্তর লন্ডনের ফিন্সবারি মসজিদে সন্ত্রাসী হামলাস্থল পরিদর্শন করেন এবং ব্রিটিশ রাণীর পক্ষ থেকে বিশেষ বাণী প্রদান করেন। সোমবার ফিন্সবারি পার্কের একটি মসজিদে মুসল্লিরা রমজানের তারাবির নামাজ শেষে বের হওয়ার সময় গাড়ি হামলা করে এক সন্ত্রাসী। এ হামলায় ম্যাকরম আলী নামের একজন বাংলাদেশি মুসলমান নিহত হন।

তিনি বলেন, রানী বিশেষভাবে আমাকে আপনাকে জানানোর জন্য বলেছিলেন যে, কি ঘটেছে তা নিয়ে তিনি কতটা হতাশ ছিলেন, বিশেষ করে যে শিকাররা ছিলেন রমজানের নামাজ পড়ার সময় ভক্তরা এবং আপনাদের সবাইকে নিয়ে মাহেন্দ্রের চিন্তা ও প্রার্থনা।

ইমামের সঙ্গে দেখা করার পর চার্লস যান স্থানীয় মুসলিম ওয়েলফেয়ার হাউস নামে একটি সংস্থায়। সবার সঙ্গে দেখা করতে এসে খুব ভালো লাগছে বলে জানান তিনি। তবে সোমবারের ওই ঘটনা দুর্ভাগ্যজনক ও শোকবহুল বলে মন্তব্য করেন চার্লস। এর আগে চার্লস সেদিনের হামলায় আহত ইয়াসিন হারসির সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত সোমবার লন্ডনের ফিন্সবারী পার্ক মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিদের ওপর গাড়ি তুলে দেন ড্যারেন ওসব্রোন নামের এক ব্যক্তি। পরে স্থানীয় লোকেরা তাঁকে আটক করে। এ সময় মারধরের শিকার হন তিনি। ড্যারেনকে মারতে দেখে এগিয়ে যান ইমাম মাহমুদ। পুলিশ আসার আগ পর্যন্ত বিক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করেন তাঁকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026