মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৩

মসুলের নুরী মসজিদ উড়িয়ে দিয়েছে আইএস

মসুলের নুরী মসজিদ উড়িয়ে দিয়েছে আইএস

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ইরাকের মসুল শহরের নুরী মসজিদ উড়িয়ে দিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরাকি বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

২০১৪ সালে আইএস নেতা আবু বকর আল বাগদাদি ওই অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করেন। কিন্তু আমাক নিউজের এক খবরে জানানো হয়েছে, আইএস না বরং মার্কিন বিমান থেকে বোমা মেরে ওই মসজিদটি ধ্বংস করা হয়েছে।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, বোমা মেরে মসজিদ উড়িয়ে দেয়াটা অপ্রাতিষ্ঠানিকভাবে আইএসের দ্বারা পরাজিত হওয়ার ঘোষণাকেই বোঝায়।

বিভিন্ন ছবি থেকে দেখা গেছে ওই মসজিদ এবং মিনার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকি কমান্ডার ইন চার্জ জানিয়েছেন, আইএসের আরো একটি অপরাধের এই ঘটনার সময় মসজিদ থেকে মাত্র ৫০ মিটার দূরেই ছিল সেনারা।

মার্কিন এক ঊর্ধ্বতন কমান্ডার বলেছেন, আইএস ইরাক এবং মসুলের একটি গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করল। এটা মসুল শহর এবং পুরো ইরাকিবাসীর বিরুদ্ধে একটি অপরাধ। এই ঘৃণ্য অপরাধের জন্যই তাদের ধ্বংস করা উচিত।

এদিকে বিমান থেকে তোলা ছবিতে দেখা গেছে, লম্বা মিনারওয়ালা মসজিদটির একটি ছোট্ট ধ্বংসাবশেষ কেবল অবশিষ্ট রয়েছে। মসজিদটি প্রার্থনাকেন্দ্র ছাড়াও প্রাচীন গ্রন্থ সংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026