মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৪

এক সপ্তাহ বেড়ে সৌদি আরবে ঈদের ছুটি ২৪ দিন

এক সপ্তাহ বেড়ে সৌদি আরবে ঈদের ছুটি ২৪ দিন

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে সব সরকারি খাতে পবিত্র ঈদুল ফিতরের ছুটি এক সপ্তাহ বর্ধিত করা হয়েছে। পবিত্র দুই মসজিদের রক্ষক বাদশা সালমান এ ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।

এতে বলা হয়, ঈদের সাধারণ ছুটির পর সৌদি আরবে সরকারি অফিস আদালত খোলার কথা ছিল ২রা জুলাই। কিন্তু ছুটি আরো এক সপ্তাহ বাড়ানোর ফলে তা এখন খুলবে ৯ই জুলাই।

উল্লেখ্য, সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হয়েছে সেখানকার ২০তম রোজা বা ১৫ই জুন থেকে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026