মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০

গ্রিনফল টাওয়ারে বসবাসকারী অবৈধ অভিবাসীদের এমনেস্টি ঘোষণার দাবী লন্ডন মেয়রের

গ্রিনফল টাওয়ারে বসবাসকারী অবৈধ অভিবাসীদের এমনেস্টি ঘোষণার দাবী লন্ডন মেয়রের

শীর্ষবিন্দু নিউজ: লন্ডন ফায়ার ট্রাজেডি গ্রিনফল টাওয়ারের ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত্র বসবাসকারী অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে বৈধতা দেয়ার আহবান জানালেন লন্ডনের মেয়র সাদিক খান।

লন্ডন মেয়র বৃহস্পতিবার এল বি সি রেডিও ষ্টেশন এ বললেন, আমার এ প্রতিশ্রুতির কারণ হলো যাতে করে আরো মানুষ অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসে এবং তাদের নিরাপদ বলে ঘোষণা করে। যারা এগিয়ে আসবে তাদের কারে বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবেনা।

তিনি বলেন অনেকে হয়তো তাদের বন্ধুবান্ধব এবং পরিবারের খুজে আসছেন অথচ তাদের অভিবাসন অবস্থা নেই এজন্য রিপোর্ট করছেন না যদি কোন সমস্যা হয় এ কথা চিন্তা করে। তাদের সবাইকে বলছি মনোবল রেখে যদি তারা এগিয়ে আসে এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে, তাদের উপর কোন ব্যবস্থা নেওয়া হবে না।

গত সপ্তাহে লন্ডনের কিছু আইনজীবি ক্ষতিগ্রস্তদের কঠিন সময়ে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলেন। এদিকে কমান্ডার স্টুয়ার্ট কেন্ডি যারা নিরাপদ আছেন কিন্তু এখনও পুলিশকে জানানো হয়নি তাদেরকে ফোর্সেস কসুয়েল্টি বু্রোর সাথে যোগাযোগ করার আহ্বান জানান।

এখনো ৭৯ জন লোক নিখোজ রয়েছেন এবং সম্ভাব্য মৃতের সংখ্যা ধীরেধীরে বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তেরেসা মে পার্লামেন্টে গিয়ে অঙ্গিকার করে বলেন, গ্রেনফেল টাওয়ারে যারা অবৈধ অভিবাসীরা বাস করছিলেন তাদের বিরুদ্ধে হোম অফিসে কোন অভিযোগ করা্ হবে না।

এদিকে, গ্রিনফল টাওয়ারের মৃতদের জানাযায় অংশ নিতে বুধবার ইষ্ট লন্ডন মসজিদে এসে লন্ডন মেয়র বলেন, ক্ষতিগ্রস্ত্রদের সাহায্যে তার সর্বোচ্ছ ক্ষমতা তিনি ব্যবহার করবেন এবং তাদের অধিকার আদায় করবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026