শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৬

মাইল এন্ড স্টেডিয়ামে ঈদ উল ফিতরের জামাত সকাল সাড়ে ৯ টায়

মাইল এন্ড স্টেডিয়ামে ঈদ উল ফিতরের জামাত সকাল সাড়ে ৯ টায়

শীর্ষবিন্দু নিউজ: চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ জুন রবিবার অথবা ২৬ জুন সোমবার ব্রিটেনে পবিত্র ঈদুল ফিতর অনুষ্টিত হবে। আর এবারো মাইল এন্ড স্টেডিয়ামে অনুষ্টিত হবে পবিত্র ঈদ উল ফিতরের জামাত।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় চ্যারেটি সংস্থা হিউম্যান আপীল এই ঈদের জামাতের আয়োজন করেছে। এদিকে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস স্থানীয় বাসিন্দাদের ঈদের জামাতে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ঈদ মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ উৎসব এবং বিশ্বের বিভিন্ন দেশে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্যকে আমাদের রারায় সমুন্নত করতে পেরে মেয়র হিসাবে আমি গর্বিত।

বিবৃতিতে মেয়র, ঈদের জামাত আয়োজনে সহযোগিতা করার জন্য হিউম্যান আপীল, ঈদ ইন দ্যা পার্ক কমিটি, রেডকোট রেসিডেন্ট ফোরাম এবং স্টেপনী ফুটবল ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

আয়োজকদের পক্ষ থেকে সকাল ৯টা ৩০ মিনিটে নামাজ শুরুর সময় নির্ধারন করা হয়েছে। এতে ইমামতি করবেন শায়খ আব্দুর রহমান মাদানি। এদিকে টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস স্থানীয় বাসিন্দাদের ঈদের জামাতে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ঈদ মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ উ্সব এবং বিশ্বের বিভিন্ন দেশে খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের ঐতিহ্য রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026