রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২১

ফ্রান্সের নাগরিকত্বের দিকে ঝুঁকছেন ব্রিটিশরা

ফ্রান্সের নাগরিকত্বের দিকে ঝুঁকছেন ব্রিটিশরা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রেক্সিট অনিশ্চয়তার কারণে ফ্রান্সের নাগরিকত্বের দিকে ঝুঁকছেন ব্রিটিশরা। ২০১৫ সালের তুলনায় গত বছর ফ্রান্সে নাগরিকত্বের আবেদন করেছেন তিন গুণেরও বেশি ব্রিটিশ নাগরিক।

ফরাসি পত্রিকা লে মন্দের তথ্যানুসারে, গত বছর ফ্রান্সের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন ১ হাজার ৩৬৩ জন ব্রিটিশ; যা এর আগের বছরের তুলনায় ২৫৪ শতাংশ বেশি। ২০১৫ সালে ফ্রান্সের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন ৩৮৫ জন ব্রিটিশ।

যদিও ফ্রান্সে বসবাসরত ব্রিটিশ নাগরিকদের তুলনায় এ হার খুবই কম। বর্তমানে ফ্রান্সে বসবাস করছেন আনুমানিক চার লাখ ব্রিটিশ। চলতি বছরের জানুয়ারিতে এ আবেদনের হার ব্যাপকভাবে বেড়েছে বলেও জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026