মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৩

জুমাতুল বিদা’য় ২৫ লাখ মুসলিমের সমাবেশ কাবা ও মসজিদে নববীতে

জুমাতুল বিদা’য় ২৫ লাখ মুসলিমের সমাবেশ কাবা ও মসজিদে নববীতে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: শুক্রবার জুমাতুল বিদা’য় পবিত্র দুই মসজিদে ঢল নেমেছিল লাখ লাখ মুসল্লির। অনলাইন সৌদি গেজেটের হিসাবে তাদের সংখ্যা ২৫ লাখেরও বেশি। এর মধ্যে রয়েছেন বিদেশী ওমরাহকারী।

এদিন ভোরের আলো ফোটার আগে থেকেই পবিত্র কাবা বা গ্রান্ড মসজিদ ও মদিনায় মসজিদে নববী’তে জোয়ার নামে মুসল্লিদের। কোনো ভেদাভেদ, ব্যবধান ভুলে তারা তাওয়াফ করেছেন কাবা শরীফ। সেখানে নামাজ আদায় করেছেন সুশৃংখলভাবে। এত লাখ লাখ মানুষের সমাবেশ হলেও কোনো বিশৃংখলা ছিল না সেখানে। একই অবস্থা ছিল প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.)-এর সমাধি ধারণ করা মসজিদে নববীতে। শুক্রবার রাতে তারাবির নামাজে সেখানে পবিত্র কোরআন খতম দেয়া হয়।

সৌদি গেজেট লিখেছে, এ রাতে কাবা প্রাঙ্গন, নামাজ আদায়ের স্থান ও এর গেটগুলোতে ছিল উপচেপড়া মুসলিম। তবে গেটগুলোতে মুসলিমদের প্রবেশ ও বের হয়ে যাওয়ার পথ ছিল পরিষ্কার। টেলিভিশনে সরাসরি দেখানো হয়, কাবা’র চারপাশে কোথাও তিল ধারণের স্থান ছিল না। এদিন গ্রান্ড মসজিদে বয়ান করেন গ্রান্ড মসজিদের ইমাম ও খতিব শেখ সালেহ বিন মুহাম্মদ আল তালিব।

তিনি এদিন বলেন, এখনও আমাদের সামনে লাইলাতুল ক্বদরের বরকত থাকতে পারে। তাই তিনি সবাইকে এ উপলক্ষে নামাজ, কুরআন তেলাওয়াতের আহ্বান জানান। তিনি বলেন, যেসব মানুষের জীবন আল্লাহর আনুগত্যে ভরপুর তার শেষটাও হবে অতি চমৎকার। যাদের জীবন পাপে ভরে গেছে তাদের আতঙ্কিত হওয়ার কারণ রয়েছে।

তিনি এদিন যাকাত, ফিতরার গুরুত্ব তুলে ধরেন। অন্যদিকে মদিনায় মসজিদে নববীতে নামাজ পড়ান শেখ আবদুল বারি বিন আওয়াদ আল থুবাইটি। তিনি সারাবিশ্বের মুসলিমদের রমজানের শেষ সময়টুকু আরো বেশি উত্তম উপায়ে ব্যবহারের আহ্বান জানান। মসজিদে নববীতে এদিন সৌদি আরবের নাগরিক, বিদেশী, ওমরাহকারী সহ ৫ লাখেরও বেশি মানুষ যোগ দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026