মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮

টাওয়ার হ্যামলেটস সাবেক মেয়র লুৎফুর রহমানের আপিল আবেদন প্রত্যাখ্যান করেছে হাইকোর্ট

টাওয়ার হ্যামলেটস সাবেক মেয়র লুৎফুর রহমানের আপিল আবেদন প্রত্যাখ্যান করেছে হাইকোর্ট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সাবেক মেয়র লুৎফুর রহমান নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তাঁর বিরুদ্ধে বা কাউন্সিলর আলিবর চৌধুরীর বিরুদ্ধে অপরাধ জনিত কোন অভিযোগ অর্থাৎ কোন ধরনের ক্রিমিনাল এক্টিভিটিসের প্রমান পাওয়া যায়নি পুলিশি তদন্তে।

তবে ইলেকশন কোর্টের এই রায়ের বিরুদ্ধে এর আগেও আপিলের অনুমতির জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন সাবেক মেয়র লুৎফুর রহমান। নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ইলেকশন কোর্টের দেওয়া রায় বাতিল চেয়ে আপিলের অনুমতির জন্যে লুৎফুর রহমানের করা একটি আবেদন প্রত্যাখ্যান করেছে হাইকোর্ট।

২০১৫ সালের ২৩ শে এপ্রিল হাইকোর্টের বিশেষ শুনানিতে সাবেক মেয়র লুৎফুর রহমানকে দুষি সাব্যস্ত করেন নির্বাচন কমিশনার রিচার্ড মারউয়ি। একে বিশেষ ইলেকশন কোর্টও বলা হয়। কাউন্সিলের ৪ জন ভোটার সাবেক মেয়র ও তাঁর প্রশাসনের বিরুদ্ধে ভোট জ্বালিয়াতসহ নির্বাচনে দুর্নীতির বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন।

২০১৫ সালের ইলেকশন কোর্টের রায়ের পর অনুষ্ঠিত মেয়র নির্বাচনে লেবার প্রার্থী জন বিগস টাওয়ার হ্যামলেটসের মেয়র নির্বাচিত হন।

এরপর অভিযোগের প্রেক্ষিতে ২০১৪ সালের টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র নির্বাচন বাতিল করে রায় দেন ইলেকশন কোর্ট। একই সঙ্গে সাবেক মেয়রের বিরুদ্ধে পরবর্তী ৫ বছর নির্বাচনে প্রার্থী হওয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপ করে রায় দেওয়া হয়।

রায়ে মামলার ব্যয় বাবদ আড়াই শ হাজার পাউন্ড পরিশোধের পাশাপাশি সাবের মেয়র লুৎফর রহমানের প্রধান সহকারী কেবিনেট মেম্বার আলিবর চৌধুরীকেও দোষি সাব্যস্ত করা হয়।

এবার তার উপর ৫ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য হাইকোর্টে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র। গত ১৭ মে এই আবেদন করেছিলেন তিনি। বৃহস্পতিবার তার আবেদন প্রত্যাখ্যান করে হাইকোর্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026