শীর্ষবিন্দু নিউজ: আরব দেশের পশ্চিমাকাশে শাওয়ালের চাঁদ ভেসে উঠার পরই চোখে ভেসে আসছে চিরচেনা সেই গান ‘ও মন রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ‘। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।
মধ্যপ্রাচ্যর সাথে সংগতি রেখে ইউরোপ, আমেরিকাসহ পশ্চিমাপ্রায় সকল দেশেই রোববার উৎযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। পৃথিবীর প্রায় প্রত্যক দেশে ঈদ উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। লন্ডনসহ ব্রিটেনজুড়ে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় ঈদ উদযাপনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সিয়াম সাধনার মাস রমজান ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমি করে। মুমিন মুসলমানগণ মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর।
আর ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল মতভেদ ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় ও সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক মমতাবোধ ও শ্রদ্ধাবোধ।
লন্ডনের ঈদ জামাতের সময়সূচি ও স্থান:
মাইল এন্ড স্টেডিয়ামে খোলা মাঠে ঈদ জামাত: অন্যান্য বছরের ন্যায় মাইল এন্ড স্টেডিয়ামে এবারো ঈদের জামাত অনুষ্টিত হবে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় চ্যারেটি সংস্থা হিউম্যান আপীল এই ঈদের জামাতের আয়োজন করেছে। আয়োজকদের পক্ষ থেকে সকাল ৯টা ৩০ মিনিটে নামাজ শুরুর সময় নির্ধারন করা হয়েছে। খোলা মাঠে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হবে আশ করা যাচ্ছে।
ইস্ট লন্ডন মসজিদ: লন্ডনের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ইস্ট লন্ডন মসজিদে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে প্রতিঘন্টায় একটি জামাত করে শেষ জামাত হবে সকাল সাড়ে ১১ ঘন্টায়। মোট পাঁচটি জামাত অনুষ্টিত হবে ইস্ট লন্ডন সমজিদে।
রিজেন্ট পার্ক সেন্টাল মসজিদ: আরও এক বৃহৎ ঈদ উল ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হবে রিজেন্ট পার্ক সেন্টাল মসজিদে সকাল ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে মোটা ৬টি ঈদ জামাত।
ব্রিকলেন মসজিদ: দ্বিতীয় বহৎতম ঈম জামাত অনুষ্টিত হবে লন্ডনের প্রাচীনতম মসজিদ ব্রিকলেন জামে মসজিদে। এখানে ৮ টায় প্রথম জামাত। দ্বিতীয় জামাত ৯টায়, তৃতীয় জামাত ১০টায়। সর্বশেষ ঈদ জামাত সকাল সাড়ে ১১টায়।
এশাআতুৃল ইসলাম ফোর্ড স্কয়ার মসজিদ: এখানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। ১ ঘন্টা পরপর একটি করে জামাত অনুষ্ঠিত হবে। শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়।
শাহপরাণ মসজিদ হ্যাকনি রোড: এই মসজিদে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের প্রথম ঈদ জামাত। এরপর সকাল ৯টা, ১০টা ও শেষ জামাত সকাল ১১টায়।
বার্ডেট এস্টেট মসজিদ লেন: পূর্ব লন্ডনের বার্ডেট রোডে অবস্থিত এই মসজিদে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৫টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, চতুর্থ জামাত সকাল সাড়ে ৯টায়, পঞ্চম জামাত সকাল ১১টায়।
এছাড়াও পুরো ব্রিটেনজুড়ে সকল মসজিদে অনুষ্টিত হবে পবিত্র ঈদ উল ফিতরের ঈদ জামাত। ইউরোপেও সকল মসজিদে অনুষ্ঠিত হবে ঈদ জামাত।
শীর্ষবিন্দু পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।