শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটস বারার বেথনালগ্রীনের টিউরিন স্ট্রিটের ৪তলা ভবন ডেকিনসন হাউজে আগুন লেগে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দা কিছু উৎসুক তরুন বয়সী ছেলেদের তোলা ভিডিও ছড়িয়ে পড়ে সবার মোবাইলে।
যেখানে দেখা যায় ভবনের চার তলায় আগুন নেভাতে ব্যস্থ দমকল বাহিনীর লোকেরা। ইতিমধ্যে ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। তবে ভবনে এখনো আগুন জ্বলছে।
বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভবনটিতে আগুন নিভাতে ৫০জন দমকল কর্মী অংশ নিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১জন আহত হয়েছেন বলে জানা গেছে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, অগ্নিকান্ডটি ভবনের তৃতীয় তলা থেকে সৃস্টি হয়ে ছড়িয়ে পড়ে। একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে কালো ধুয়া বের হতে দেখা গেছে।
আগুনের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেস্টা করছে ফায়ার সার্ভিস টিম। পুরো ভবন খালি করা হয়েছে বলে জানা যায়।
[youtube id=”BAFTZQCTEpI” width=”600″ height=”350″]