সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৮

উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে লন্ডনসহ ব্রিটেনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর

উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে লন্ডনসহ ব্রিটেনে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনে পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে। সুন্দর আবহাওয়া থাকায় মসজিদ ছাড়াও লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন শহরের বড় বড় পার্কগুলোতেও অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।

লন্ডনের মাইল এন্ড পার্কের জামাতে ঈদের নামাজ আদায় করতে উপস্থিত হোন কয়েকশত মানুষ। এছাড়াও ভ্যালেন্টাইন পার্কের জামাতে ঈদের নামাজ আদায় করতে শরিক হয়েছিলেন কয়েক হাজার মানুষ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদের এই জামাত দেখতে ভিন্ন বর্ণের অনেকেই উপস্থিত হয়েছিলেন ঈদ জামাতগুলোতে।

লন্ডনের রেডব্রীজ ভ্যালেন্টাইন পার্ক, মাইল এন্ড পার্ক, ইষ্ট লন্ডন, ব্রিকলেন ও রিজেন্ট পার্ক মসজিদসহ বিভিন্ন স্থানে অনুষ্টিত হয় ঈদের প্রধান প্রধান জামাত। বড় বড় মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লিরা। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদের ছিল এক আলাদা আমেজ।

বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় ইস্ম লন্ডন মসজিদে। পূর্ব লন্ডন এলাকায় ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মত। রং বেরংয়ের পোষাক পড়ে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের চলাচল, মসজিদগুলোর সামনে মুসল্লিদের ভীড়, বাড়ীতে বাড়ীতে আত্মীয় স্বজনের আনাগোনা টাওয়ার হ্যামলেটস এলাকায় এনে দেয় ঈদের আলাদা এক আমেজ।

ইষ্ট লন্ডন মসজিদ ও ব্রিকলেন মসজিদে সকাল ৮টা থেকে শুরু করে একঘন্টা পর পর বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এ দুটো মসজিদেই মূলত কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা নামাজ আদায় করেন।

ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয় পরপর পাঁচটি জামাত। যথাক্রমে সকল ৭সাড়ে টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা, সাড়ে ১০ ও সাড়ে ১১টায়। ব্রিকলেইন জামে মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হয়, যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও সাড়ে ১১ ঘটিকায়।

দারুল উম্মাহ মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়। দ্বিতীয় জামাত সাড়ে ৮টা । তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টা এবং শেষ জামাত পৌনে ১১টায় অনুষ্ঠিত হয়।

ফোর্ড স্কোয়ার মসজিদে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাড়ে ৬টা। দ্বিতীয় জামাত সাড়ে ৭টা। তৃতীয় জামাত সাড়ে ৮টা। চতুর্থ জামাত সাড়ে ৯টা এবং শেষ জামাত সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়।

বায়তুল আমান মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টা । দ্বিতীয় জামাত ৯টা। তৃতীয় জামাত সকাল ১০টা এবং শেষ জামাত ১১টায় অনুষ্ঠিত হয়।

শাহপরান মসজিদ হ্যাকনি রোড়ে ৪টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত ৮টা। দ্বিতীয় জামাত ৯টা। তৃতীয় জামাত ১০টা এবং শেষ জামাত ১১টায় অনুষ্ঠিত হয়।

আল হুদা মসজিদ ক্যাবল স্ট্রিটে ৫টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭টায়। দ্বিতীয় জামাত ৮টা। তৃতীয় জামাত ৯টা। চতুর্থ জামাত ১০টা ও শেষ জামাত ১১টায় অনুষ্ঠিত হয়।

রেডকোর্ট মসজিদে প্রথম জামাত ৭টা। দ্বিতীয় জামাত ৮টা। তৃতীয় জামাত ৯টা। চতুর্থ জামাত ১০টা এবং শেষ জামাত ১১টায় অনুষ্ঠিত হয়।

মদিনা মসজিদ ডেগেনাম ইস্টে অনুষ্টিত হয় ৪টি জামাত। প্রথম জামাত সকাল ৮টায়। এরপর যথাক্রমে ৯টা ১০টা ও ১১টায় অনুষ্ঠিত হয়।

বার্ডেট এস্টেট মসজিদে ৫টি জামাত হয়। যথাক্রমে সাড়ে ৫টা, সাড়ে ৭টা, সাড়ে ৮টা, সাড়ে ৯টা এবং ১১টায় অনুষ্ঠিত হয়।

লন্ডনের বাইরে বার্মিংহাম, ম্যানচেস্টার, লিডস, নিউক্যাসেল, সান্ডারল্যান্ড ও কার্ডিফসহ বিভিন্ন শহরের মসজিদ ও বড় বড় পার্কগুলোতে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। জামাত শেষে একে অন্যের সাথে কোলাকুলির চিরচেনা আমেজ সৃষ্টি হয় যুক্তরাজ্যে।

এদিকে, ঈদ উপলক্ষে বাঙালিসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে সৃষ্টি হয়েছিল এক বিশেষ আমেজ। নতুন কাপড় পড়ে ছোট্ট ছেলেমেয়েদের জটলা ভিন্ন বর্ণের মানুষদের আকৃষ্ট করেছিল ব্যাপকভাবে। বাংলা চ্যানেলগুলোসহ ব্রিটেনের বাংলা সংবাদ মাধ্যম ঈদ উপলক্ষে প্রচার করে বিশেষ সংখ্যা ও অনুষ্ঠান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026