মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫

নিউক্যাসলে খোলা মাঠের ঈদ জামাতে মুসল্লিদের উপর গাড়ি তুলে দেয়ায় এক মহিলা আটক: মারাত্নক আহত শিশুসহ ৬জন আহত

নিউক্যাসলে খোলা মাঠের ঈদ জামাতে মুসল্লিদের উপর গাড়ি তুলে দেয়ায় এক মহিলা আটক: মারাত্নক আহত শিশুসহ ৬জন আহত

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনের অন্যান্য শহরের ন্যায় নিউক্যাসল শহরেও পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয় ওয়েস্ট স্পোটর্স সেন্টার, গেইট কমিউনিটি কলেজ, ওয়েস্ট গেইট রোড খোলা মাঠে।

এ সময় ঈদের নামাজ পড়তে আসা লোকজনের ওপর গাড়ি তুলে দেয়ায় একজন মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়ি চাপায় ৬ জন জখম হয়েছে। এক শিশুর অবস্থা গুরুতর। ওয়েস্ট স্পোটর্স সেন্টারে সকাল ৯টা ১৪ মিনিটে এই ঘটনা ঘটে।

ঈদের নামাজের জন্য শত শত মুসলিম একত্র জড়ো হয়ে ঈদ আনন্দ উপভোগ করছিলেন। আনুমানিক ৩০০ থেকে ৪০০ মানুষের উপস্থিতি ঘটেছিল ঐ এলাকায়। ঘটনার পর ভীষণ আতঙ্ক তৈরি হয়। সবাই চিৎকার করছিলো। হাসপাতালে নেওয়া আহত ছয়জনের মধ্যে তিনজন শিশু। একজনের অবস্থা গুরুতর।

গত সপ্তাহে লন্ডনে এক মসজিদের বাইরে মুসল্লিদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি চালিয়ে দেয়ার পর থেকে মসজিদগুলোর বাইরে পুলিশ নজরদারি বাড়িয়েছে। তবে পুলিশ বলছে, এখন পর্যন্ত তাদের তাদের ধারণা এ ঘটনার সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নেই। পুলিশ ৪২ বছর বয়সী মহিলাকে গ্রেফতার করে যিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে ঐ মহিলা তার গাড়িতে উঠে যাবার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে তার কাছে মনে হয়েছে। এতে সন্ত্রাসী কর্মকান্ডের কোন কারণ নেই বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

একজন মহিলা প্রত্যক্ষদর্শী জানান, তার স্বামী লক্ষ্যে করছিলেন একটি গাড়ি পিছন দিক দিয়ে ৬/৭ জন মানুষের ওপর উঠে যাচ্ছে। এরপরই স্বজোড়ে ঐ গাড়ি ধাক্কা দেয় তাদের।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026