মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৯

এখানে প্রকাশ্যে ঘুরে বেড়ায় আত্মা: ট্যাক্সি ড্রাইভারদের কাছে চায় লিফট

এখানে প্রকাশ্যে ঘুরে বেড়ায় আত্মা: ট্যাক্সি ড্রাইভারদের কাছে চায় লিফট

বিস্ময়কর ডেস্ক: এটি কোনো সিনেমার গল্প নয়! জাপানের একটি শহরের ঘটনা। সেখানে নাকি আত্মারা ড্রাইভারদের কাছে লিফট চায়! তারপরে হঠাৎই অদৃশ্য হয়ে যায়।

জাপানের Ishinomaki শহরের তোহোকু গকুএন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউকা কুডো প্রায় ১০০ ট্যাক্সি ড্রাইভারের ইন্টারভিউ নিয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগেই ভূতের সম্মুখীন হয়েছেন। তারা বলেছেন এই আত্মারা ড্রাইভারদের কাছে লিফট চায়, তারপরে হঠাতই অদৃশ্য হয়ে যায়।

ডিসেম্বর ২০১১ সালে জাপানে সুনামি আসার ফলে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এই দুর্যোগে বহু মানুষ নিখোঁজও হয়ে গিয়েছিল। যাদের সম্বন্ধে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে সেই সমস্ত মৃত ব্যক্তিরা তোহোকু সড়কে ড্রাইভারদের কাছে লিফট চায়।

কয়েকজন ট্যাক্সি ড্রাইভার জানিয়েছেন লিফট চাওয়ার পর যখন সেই ছায়া গাড়িতে বসে। তখন গাড়ি নিজে নিজেই অন্য দিকে চলতে শুরু করে দেয়। শুধু তাই নয়, এই আত্মারা লিফট চাওয়ার পরই নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়।

এই এলাকায় প্রায়দিন এই ধরনের ঘটনা ঘটে। যে স্থানটিতে এই ধরনের অদ্ভুত ঘটনাগুলি ঘটে সেখানে সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়া কিছু যানবাহন রয়েছে। এখন এই স্থানে ট্যাক্সি ড্রাইভারদের আসা যাওয়া কমে গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026