সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২

সাইবার হামলার স্বীকার ব্রিটিশ পার্লামেন্ট

সাইবার হামলার স্বীকার ব্রিটিশ পার্লামেন্ট

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বৃটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয় যেখানে সেই ব্রিটিশ পার্লামেন্ট এবার সাইবার হামলার স্বীকার হলো।

সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, এমপিদের ৯০টি ইমেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ঘটনায় রুশ সরকারকে সন্দেহ করছে যুক্তরাজ্য।

হামলার শিকার নেটওয়ার্কটি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সহ সব এমপিই ব্যবহার করেন। হামলার পর গোয়েন্দারা এমপিদের ইমেইল বন্ধ করতে বাধ্য হন।

র্লামেন্টের এক মুখপাত্র জানায়, পার্লামেন্ট সদস্যদের মোটামোটি ৯০টি ইমেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। এক্ষেত্রে তাদের সন্দেহ রাশিয়া, উত্তর কোরিয়া, চীন এবং ইরান।

এক সূত্র জানায়, এটা বড় হামলা ছিলো। সম্ভবত কোনও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলাটি সংঘটিত হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা কোনও ছোট হ্যাকিং গ্রুপ এই কাজ করেনি। বরং কোনও রাষ্ট্রেরই হ্যাকিংয়ে জড়িত থাকার সম্ভাবনা বেশি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026