মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০

নেতাকর্মীদের সাথে তারেক রহমানের ঈদের কুশল বিনিময়

নেতাকর্মীদের সাথে তারেক রহমানের ঈদের কুশল বিনিময়

শীর্ষবিন্দু নিউজ: স্বপরিবারে লন্ডনে বসবাসরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুক্তরাজ্যের নেতাকর্মীদের সাথে ঈদের কুশল বিনিময় করেছেন।

এ সময় তারেক রহমান দেশবাসীকেও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের দিন পূর্ব লন্ডনের ব্রিকলেইনের সোনারগাঁও রেস্টুরেন্টে কয়েক শতাধিক নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ঈদের সালাম ও কোলাকুলি করতে আসেন।

বিকেল ৭টা থেকে থেকে প্রায় আড়াইঘন্টা তিনি শুভেচ্ছা বিনিময় করেন যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে । এ সময় যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ তারেক রহমানের সঙ্গে কোলাকুলি করেন, কুশল বিনিময় করেন।

এ সময় তারেক রহমান প্রায় সকল নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডের খবর নেন। লন্ডনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তারেক রহমান অনেক নেতা কর্মীর কুশলাদি জিজ্ঞেস করেন। বাংলাদেশে তাদের স্বজনদের খোজ খবর নেন।

এর আগে গত কয়েক বছর তারেক রহমান লন্ডনে ঘরোয়া পরিবেশে দলের নেতকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেও এবারই প্রথম ঘরোয়া আয়োজনের বাইরে এসে খোলামেলা পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন। তারেক রহমানকে কাছে পেয়ে দলের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের ঈদ আনন্দে এবার যোগ হয় নতুন মাত্রা।

এ সময় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন পর তাদের নেতা তারেক রহমানকে একেবারে কাছে পেয়ে তারা খুশিতে আত্মহারা। তারা জানান, ঈদের দিনে এটি একটি অসাধারণ পাওয়া, প্রিয় নেতার সাথে সাক্ষাৎ, হাত ও বুক মিলিয়ে ঈদের সালাম করা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026