শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৪

স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন কতৃক কোরআনের আলো প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন কতৃক কোরআনের আলো প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

সিলেট বিভাগের সর্ব বৃহৎ সামাজিক সংগঠন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজন করে গত ১৪জুন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন, SD কোরআনের আলো প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল |

প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা ও সভাপতি সৈয়দ সায়েদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলী সাহেব কিবলা’র ছোট সাহেব জাদা আলহাজ্ব মাও: হুছাম উদ্দিন চৌধুরী , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা’র অধ্যক্ষ আলহাজ্ব মাও: শামছুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউর রহমান টিপু (প্রধান বিচারক SD কোরআন প্রতিযোগিতা) ৮নং কনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন এর ইসলামী আলোচক আলহাজ্ব মাও: সিরাজুল ইসলাম মাসুক,উপদেষ্টা সালেহ আহমদ, আব্দুল আজিজ, মছব্বির হোসেন মুকিত,নির্বাহী সদস্য ও ১১নং মোস্তফাপুর ইউ.পি’র ৩নং ইউ.পি সদস্য মো:সহিদ আলী উপস্থিত ছিলেন স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় ও সিলেট জেলা শাখার সভাপতি ইয়াজ উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রোগ্রাম চেয়ারম্যান মো: বুরহান উদ্দিন রুপক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ খান সুমন, সাংঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কাতার শাখার সভাপতি শাহরিয়া আহমেদ ছাব্বির, রাজনগর সভাপতি রেহান উদ্দিন জুবেল, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাইয়ূম বখশ শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জবলু,সাংগঠনিক সম্পাদক মো: রুকন আহমদ প্রমূখ |

নির্বাহী সদস্য জুবায়ের আলী আহমদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে ১ম পুরস্কার নগদ ১০০০০ (দশ হাজার) টাকা সহ ৮জন হাফিজ কে নগদ টাকা, কোরআন শরীফ, সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয় |

উক্ত ইফতার মাহফিলে ২০০জন রোজাদার কে নিয়ে প্রধান অতিথি বিশেষ মোনাজাত শেষে ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

– ইমেইল প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026