মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৬

বৃটেনের কার্ডিফের ওয়েলস কুলাউড়া সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃটেনের কার্ডিফের ওয়েলস কুলাউড়া সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউকের উদ্যোগে বৃটেনের ঐতিহ্যবাহী কার্ডিফের রিভারসাইড জালালিয়া মসজিদে গত ২০ শে জুন এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলের দোয়া পরিচালনা করেন মসজিদের খতীব ও ইমাম হাফিজ মাওলানা কাজী ফয়জুর রহমান।

ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউকের সভাপতি প্রবীণ মুরব্বী আলহাজ্ব ফিরুজ আলীর সভাপতিত্বে এবং সংগঠনের জেনারেল সেক্রেটারি বদর উদ্দিন চৌধুরী বাবর এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসাবে দৈনিক মৌলভীবাজার ও ওয়েলস বাংলা নিউজ ডট কমের সম্পাদক ইউকে জিএসসির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কাউন্সিল ওয়েলসের সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব লিয়াকত আলী, বতমান চেয়ারপার্সন আসকর আলী, ওয়েলস কুলাউড়া সোসাইটি ইন ইউকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আমান উল্লাহ খোকন, ট্রেজারার সুমন আলী,আব্দুল মোত্তালিব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ শতাধিক লোকের সমাঘম ঘটেছে।

দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

– ইমেইল প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026