শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯

আঞ্জুমানে আল ইসলাহ ইন ইউকে ওয়েলসের সোয়ানসী শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আঞ্জুমানে আল ইসলাহ ইন ইউকে ওয়েলসের সোয়ানসী শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আঞ্জুমানে আল ইসলাহ ইন ইউকের ওয়েলস ডিভিশনের সোয়ান্সী শাখার উদ্যোগে গত ২১শে জুন সাউথ ওয়েলসের সোয়ান্সী সিটির সমুদ্র তীরবর্তী পাঠি প্যাভিলিয়নে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

আঞ্জুমানে আল ইসলাহ সোয়ান্সী শাখার সভাপতি আব্দুল মতলিব হুমায়ুন এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাইউম চৌধুরীর পরিচালনায় সম্পন্ন ইফতার ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সভাপতি আলহাজ্ব হাফিজ মাওলানা ফারুক আহমেদ ও বিশেষ অতিথি ছিলেন ডেইলি সিলেট ও দৈনিক মৌমাছিকন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সহ সভাপতি আব্দুল হান্নান শহীদুল্লাহ, আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সাবেক সেক্রেটারি শেখ মোঃ আনোয়ার, ওয়েলস বিসিএর প্রেসিডেন্ট আব্দুল লতিফ কয়সর, আনসার মিয়া, আব্দুল কাদির, সামুজ মিয়া, বাংলা টিভির সোয়ানসীর প্রতিনিধি হোসাইন আহমদ, কমিউনিটি সংগঠক ব্যাবসায়ী মনজুর আহমদ, ৭১এর বীর মুক্তিযোদ্ধা বাবুল খান, ইর্শাদ মিয়া, আব্দুস সালিক, খালেদ শিকদার প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আঞ্জুমানে আল ইসলাহ ইন ইউকের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা সহ সোয়ানসী শাখার আজকের ইফতার মাহফিলের সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয় এবং টেরোরিজমের পথ পরিহার করে শান্তির পথে আসার জন্য এবং মুসলমানদেরকে সর্ব ক্ষেত্রে উত্তম চরিত্রের পরিচয় দিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করতে আহবান জানান।

এদিকে আঞ্জুমানে আল ইসলাহ ইন ইউকে ওয়েলস ডিভিশন ও কার্ডিফ শাখার পক্ষ থেকে কার্ডিফের শাহ্জালাল মসজিদ ও জালালিয়া মসজিদে ও পৃথক পৃথক দুটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতিটি ইফতার মাহফিলে দোয়ার মাধ্যমে মুসলিম উম্মার সূখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে।

– প্রেরিত সংবাদ




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026