বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

জোটবদ্ধ হয়ে কনজারভেটিভ-ডিইউপি যৌথ সরকার গঠন চুড়ান্ত

জোটবদ্ধ হয়ে কনজারভেটিভ-ডিইউপি যৌথ সরকার গঠন চুড়ান্ত

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটেনে প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ যে কোন ভাবে তাদের ক্ষমতা ধরে রাখতে উদগ্রিব। বিশাল জলাঞ্জলি দিয়ে হলেও এবার সংখ্যালঘু সরকার গঠনে ঐকমত্যে পৌঁছেছে ক্ষমতাসীন এই দল।

ব্রিটিশ পার্লামেন্ট যৌথ সরকার হিসেবে কনজারভেটিভ পার্টি এবং নর্দান আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) এক সাথে কাজ করবে। এখন সরকার গঠনে ডিইউপি-র সঙ্গে জোটবদ্ধ হওয়ায় পার্লামেন্টের কমন ভোটে ডিইউপি থেকে দলটির ১০ এমপি’র সমর্থন পাবে কনজারভেটিভরা।

নর্দান আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির কাছ থেকে সমর্থন পেতে ১বিলিয়ন পাউন্ড চুক্তি করতে বাধ্য হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেজা মে। নির্বাচনি ফলাফল ঘোষণার দুই সপ্তাহ পর এ ঐকমত্যে পৌঁছায় দল দুটি।

এ বিষয়ে তেরেজা মে বলেছেন, তিনি ডিইউপিকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। একইসঙ্গে দেশের সংকটময় মুহূর্তে নেতৃত্ব দিয়ে যুক্তরাজ্যকে এগিয়ে নিতে চান।

এদিকে চুক্তিতে স্বাক্ষর করিয়ে নেয়ার পর ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির লিডার ফস্টার ১০ ডিউনিং এস্টেট থেকে বেরিয়ে এসে বললেন, আমরা দীর্ঘ একটা সমঝোতার পর একমতে পৌছেছি। আর করজারভেটিভ সরকারের সাথে কাজ করতে একটা জোটবদ্ধ হয়েছি।

যদিও অনেকে বলছেন, ১৫০ মিলিয়ন পাউন্ড দিয়ে ডিইউপির প্রত্যেক এমপিদের নিজেদের দখলে নিয়েছে কনজারভেটিভ পার্টি। এখন কেবল তাদের কথা মতোই চলতে হবে ডিইউপি এমপিদের।

২০১৭ সালের ৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে ৬৪৯টি আসনের ফলাফলে কনজারভেটিভ পার্টি পেয়েছে ৩১৮ আসন। সরাসরি সরকার গঠনে দলটির প্রয়োজন ছিল ৩২৬ আসন। তাই ডিইউপি’র সমর্থন নিয়ে দলটিকে সরকার গঠন করতে হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026