মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩০

এবার আমিরাতের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে কাতার

এবার আমিরাতের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে কাতার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যেসব দেশ কাতারের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করবে তাদের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে আমিরাত। বুধবার দ্যা গার্ডিয়ানকে রাশিয়ায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ওমর গোবাশ এসব কথা বলেন।

কাতারের বিরুদ্ধে আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন আমিরাতের এই কূটনীতিক। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মিত্র যেসব দেশ কাতারের সঙ্গে সম্পর্ক ও বাণিজ্যিক লেনদেন অব্যাহত রাখবে তাদের সঙ্গে আবুধাবি সম্পর্ক কমিয়ে আনবে।

তিনি বলেন, এসব ব্যবসায়িক পার্টনারকে শর্ত দেয়া হবে যে, আপনারা যদি আমাদের সঙ্গে কাজ করতে চান তাহলে আপনাদের সুবিধামতো পথ বেছে নিন। পাশাপাশি কাতারকে দেয়া শর্ত যদি দোহা মেনে না নেয় তাহলে তাকে বিদায় জানানো হবে এবং বলা হবে আপনাকে আর আমাদের তাবুতে থাকার প্রয়োজন নেই।

তিনি বলেন, কাতারকে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি থেকেই শুধুমাত্র বহিষ্কার করা হবে না বরং দোহার ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। ওমর গোবাশ জানান, যেসব দেশ কাতারের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করবে তাদের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক কমিয়ে আনার চিন্তা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026