বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬

মার্কিন শেফদের রেকর্ড: ১ দশমিক ৯ কিলোমিটার লম্বা পিৎজা

মার্কিন শেফদের রেকর্ড: ১ দশমিক ৯ কিলোমিটার লম্বা পিৎজা

অন্যকিছু ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একশোরও বেশি পেশাদার শেফ মিলে ১ হাজার ৯শ’ ৩০ মিটার লম্বা একটি পিত্জা বানিয়ে ফেলেছেন। বিশ্বের দীর্ঘতম পিত্জা বানাতে লেগেছে ৩ হাজার ৬৩২ কেজি ময়দা, ২ হাজার ৫৪২ কেজি সস এবং ১ হাজার ৬৩৪ কেজি চিজ।

এত লম্বা পিত্জা বানাতে আয়োজনও করতে হয়েছে অনেক ভেবেচিন্তে। বিশাল ময়দার তালকে পিত্জার আকারে একটি লম্বা কনভেয়র বেল্টের উপর রাখা হয়।

এরপর তিনটি ইন্ডাস্ট্রিয়াল ওভেনের মাধ্যমে টানা ৮ ঘণ্টা ধরে তৈরি করা হয় ১৯৩০.৩৯ মিটার লম্বা পিত্জাটি। পিত্জাটি যাতে কোনোভাবেই পুড়ে না যায় তার জন্য প্রতি ১৭ মিনিট অন্তর ওভেন পালটে দেওয়া হয়।

এর আগের রেকর্ডটি ছিল ইতালির দখলে। ১৮৫৩.৮৮ মিটার লম্বা পিত্জা বানিয়ে গিনেস বুক এ নাম তুলেছিল তারা। নতুন গিনেস রেকর্ড করার পর ১.৯ কিলোমিটার লম্বা এই পিত্জাটির কিছুটা অংশ স্থানীয় খাবারের দোকানে দেওয়া হয়।

তবে পিত্জার বেশির ভাগটাই বিলিয়ে দেওয়া হয় বাস্তুহারা কয়েকশো দরিদ্র মানুষের মধ্যে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026