শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের গ্রিনফল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হোসনা ও তার মায়ের লাশ শনাক্ত করা হয়েছে। অগ্নিকাণ্ডের দু’সপ্তাহ পর মিলল তাদের লাশ। ডেন্টাল রেকর্ড পরীক্ষার মাধ্যমে মা-মেয়ের লাশ শনাক্ত করা হয় বলে তদন্তকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে এ তথ্যে জানান।
পু
লিশ যথাসম্ভব বিভিন্ন মাধ্যমে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের চিহ্নিত করছে। এবং তাদের থেকে এ ঘটনা সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে। অনুসন্ধানে সাত জন ক্ষতিগ্রস্থ ব্যক্তি থেকে জানা যায়, ছয় মাস বয়সী এক মৃত শিশুকে পাওয়া গেছে মায়ের হাতের মধ্যে। তবে জীবিতরা ও নিহতদের স্বজনরা এ ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
যদিও পুলিশ অনুমান করছে যে, এ ঘটনায় ৮০ জন নিহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে। তবে এ বছরের মধ্যে জানা যাবে না লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের সম্পর্কে চূড়ান্ত তথ্য।
১৪ জুনের এ অগ্নিকাণ্ডে নিহতদের বেশিরভাগই ২৩ টি ফ্ল্যাটের বলে জানা গেছে। উত্তর কেন্সিংটনের ভবনটিতে মোট ১২৯ টি ফ্ল্যাট ছিল।
ডেপুটি সুপারেন্ডেন্ট ফিউনা ম্যাককরম্যাক বলেন, যে অনুসন্ধান এবং পুনরুদ্ধার অভিযান ও সনাক্তকরণ প্রক্রিয়া শেষে সম্পূর্ণভাবে মৃত্যুর সংখ্যা জানতে পারা যাবে। তবে এর জন্য এ বছর পুরোটাই লেগে যাবে মনে করা হচ্ছে। তিনি বলেন, আমরা নিশ্চিত যে ৮০ জন মানুষ হয়তো মারা গেছে নয়তো নিখোঁজ আছে তবে আমরা ধারণা করছি যে তারা মারা গেছেন।
পুলিশ যথাসম্ভব বিভিন্ন মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিত করছে। এবং তাদের থেকে এ ঘটনা সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে। অনুসন্ধানে সাতজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি থেকে জানা যায়, ছয় মাস বয়সী এক মৃত শিশুকে পাওয়া গেছে মৃত মায়ের হাতের মধ্যে।
শিশুটির মা ফারাহ হামদানকে ১৯ ও ২০ তলার মধ্যখানে পাওয়া যায় । এ সময় তার হাতেই ছিল তার ৬ মাস বয়সী হতভাগ্য শিশু লিনা। একই সঙ্গে লিনার ৮ বছর বয়সী বোন মালিককে ২০ তলা থেকে উদ্ধার করা হলেও হাসপাতালে তার মৃত্যু হয়। তবে জীবিতরা ও নিহতদের স্বজনরা এ ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
লন্ডনে দিন কয়েকের ব্যবধানে তিন দফায় ভবনে আগুন লাগা ও কয়েক দফায় জঙ্গি হামলার ঘটনায় ব্রিটেনে বিশেষত অভিবাসী কমিউনিটির মধ্যে এখনও উদ্বেগ উৎকণ্ঠা কাটছে না। বিশেষত জঙ্গি হামলার জের ধরে বিলেতে মুসলমানদের ওপর হেইট ক্রাইম বা বর্ণবাদী হামলা বেড়েছে আশঙ্কাজনকভাবে।
গত সপ্তাহে বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে চলন্ত গাড়িতে ছোড়া এসিডে ঝলছে গেছে রিসাম খান নামে একুশ বছর বয়সী তরুণীর মুখ। ব্রিটেনের বিভিন্ন স্থানে বর্ণবাদী হামলার ঘটনা স্বীকার করেছে পুলিশও।
স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে তারা জানান, শুরুতে সরকারের পক্ষ থেকে বলা হলো খুব বেশি লোক মারা যায়। যখন প্রতিবাদ করা হলো তখন ধীরে ধীরে লাশের সারি এখন কেবল দীর্ঘই হচ্ছে। আর এখন বলা হচ্ছে প্রকৃত লাশের সংখ্যা বের করতে আগামী বছর পর্যন্ত অপেক্ষা করতে। মনে হচ্ছে এর মধ্যেও কিন্তু আছে।