শীর্ষবিন্দু নিউজ: গ্রিনফল টাওয়ার দুর্ঘটনায় পরিবারের সদস্যরা মারা গেছেন বলে প্রতারণার অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৫২ বছর বয়সী এক ব্যক্তি ভূয়া ক্লেইম করে বলেন, অগ্নিশিখার মধ্যে তার স্ত্রী ও সন্তান মারা গেছে। এখন তার থাকার জায়গা নেই। কোন টাকা পয়সা নেই। এ রকম ভান করে টাকা এবং হাউজিং সুবিধা লাভ করার চেষ্টা করেছেন বলে অভিযুক্ত করা হয় ঐ বাক্তিকে।
স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, যে তিনি তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছেন বলে আর্থিক সহায়তা দাবি করার চেষ্টা করেছেন।
তবে স্থানীয় বাসিন্দারা যখন বলেন, এই ব্যাক্তিকে তারা কখনো আগে দেখেননি। তখন পুলিশের সন্দেহ হলে পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ঐ ব্যাক্তি কোন প্রমাণ দেখাতে ব্যর্থ হলে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের আরো অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ঐ লোকটি দক্ষিণ-পূর্ব লন্ডনের ব্রোমলিতে প্রায় ২০ মাইল দূরে বাস করেন এবং তার স্ত্রী বা শিশু নেই।
পুলিশ বুধবার জালিয়াতির সন্দেহে তাকে গ্রেফতার করে এবং তিনি পশ্চিম লন্ডন পুলিশ স্টেশনে হেফাজতে আছেন।