শীর্ষবিন্দু নিউজ: বামিংহামস্থ স্টার্টফোর্ট রোডের জনবহুল এলাকায় দিনে-দুপুরে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এক দল ডাকাত বার্কলেস ব্যাংকে হানা দিয়ে প্রচুর পরিমানে ব্রিটিশ পাউন্ড ডাকাতি করে নিয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ডাকাতের দল ব্যাংকে প্রবেশের আগে সাদা ধোয়া চুড়ে আতংকের সৃষ্টি করে। এর পরপরই একটি গাড়ি দিয়ে সজোরে পিছনের গ্লাসে ধাক্কা দিয়ে দরজাসহ গ্লাস ভেঙ্গে ফেলে। সাথে সাথে কয়েকজন যুবক ভেতরে ডুকে এবং কিছুক্ষনের মধ্যে পাউন্ড নিয়ে বের হয়ে যায়। বেশ কয়েকজনের একটি দল তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পালিয়ে যায়।
এ সময় ভয়ে ও সাদা ধুয়ার মধ্যে ঠিক কতজন ছিল তা দেখা যায়নি। নাম না জানা অতি উৎসুক এক ব্যাক্তি তাৎক্ষনিক ভিডিও করা চেষ্টা করলেও তাতে পরিস্কার কিছু দেখা সম্ভব হয়নি। পরবর্তীতে অনেকজন স্থানীয় সাংবাদিক এই ঘটনার অংশ বিশেষ তুলে ধরলেও প্রকৃত ভিডিও চিত্র ধারণকারীর নাম জানা সম্ভব হয়নি।
বামিংহামের স্থানীয় সাংবাদিক জয়নাল ইসলাম স্যোশাল মিডিয়ায় ডাকাতি সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে নিশ্চিত করেছেন সেখানে ডাকাতির ঘটনা ঘটে।
বর্তমানে এই শাখাটি বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছে। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে তদন্ত অব্যাহত রয়েছে।