মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০

অপরাধ জগতের বারা টাওয়ার হ্যামলেটসে আবারো এসিড নিক্ষেপ, গাড়ি ছিনতাই

অপরাধ জগতের বারা টাওয়ার হ্যামলেটসে আবারো এসিড নিক্ষেপ, গাড়ি ছিনতাই

শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটকে শুধু বাঙ্গালী অধ্যুষিত বারা বললে হয়তো ভুল হবে। টাওয়ার হ্যামলেট বর্তমানে সমষ্টিগত জাতি ও অপরাধ জগতের বারায় পরিণত হয়েছে।

এবার জনবহুল এলাকা ব্যস্থতম সড়ক কর্মাশিয়াল রোডে ওয়াটনি মার্কেটের সামনে এসিড ছুড়ে মারা হয়েছে এক বাঙ্গালী যুবককে। এখানেই শেষ নয়, তার সাদা মার্সিডিস সি ক্লাসের গাড়িটি নিয়ে পালিয়েছে হামলাকারী গ্রুপ।

সদ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক বাঙ্গালী যুবক ওয়াটনি মার্কেটের সামনে বসে রয়েছে। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছেন এক মহিলা পুলিশ অফিসার। আরো কয়েকজন পুলিশ দাড়িয়েছেন আছেন পাশে। বেশ কিছু সাধারন মানুষও দাড়িয়ে আছেন পাশে।

সামজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, হামলাকারীরা সাদা মার্সিডিস গাড়িটি নিয়ে সিডনি স্ট্রীট হয়ে ক্যামব্রিজ রোডের দিকে গাড়ি চালিয়ে পালিয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু কমেন্টও করা হয়েছে, যেখানে একজন বলছেন, লজ্জা পাওয়া উচিত যে এই ভিডিও ধারণ করেছে এবং যারা পাশে দাড়িয়ে মজা দেখছেন। আপনারা একসাথে মিলে কেন এদের কাউকে আটকাতে পারলেন না। একজনকে আটকালে তো কোন সূত্র পাওয়া যেত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026