বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮

লন্ডনে এসিড হামলার সাথে জড়িত সন্দেহে জন টমলিনকে খুঁজছে পুলিশ

লন্ডনে এসিড হামলার সাথে জড়িত সন্দেহে জন টমলিনকে খুঁজছে পুলিশ

শীর্ষবিন্দু নিউজ: ইস্ট লন্ডনের বেক্টনে ট্রাফিক লাইটে দাঁড়ানো অবস্থায় গাড়ীর জানালা দিয়ে এসিড নিক্ষেপের ফলে ১ বছর বয়সী রেশাম খান এবং ৩৭ বছর বয়সী তার কাজিন জামিল মুক্তা মারাত্মক আহত হোন।

এরপর এসিড নিক্ষেপকারী ২৪ বছর বয়সী জন টমলিনকে খুঁজছে পুলিশ। তাকে প্রায়ই কেনিং টাউন এলাকায় দেখা যায় বলে জানা যায়।

পুলিশ জানিয়েছে, এখনো কাউকে গ্রেফতার করা হয়নি তবে তদন্ত কাজ চলছে। তারা জন টমলিনের সাথে কথা বলতে চায় এবং তার সম্পর্কে তথ্য জানতে আগ্রহী। পুলিশের বর্ণনামতে টমলিন ৬ফুট লম্বা।

জানা যায় রেশাম এর ২১তম জন্মদিন পালনের পর বাড়ী ফেরার পথে তাদের উপর এ আক্রমণ করা হয়। ঘটনার পর তাদের দুইজনকে হাসপাতালে নেওয়া হলে মুক্তার কোমাতে চলে যায়। এখন সে কোমা থেকে ফিরে আসলেও তার ডান চোখ, হাত, পা, পেছনের দিক, মুখের ডান দিক চলে গেছে। রেশমের বাম চোখ নষ্ট হয়ে গেছে এবং দুই চামড়া জোড়া লেগে গেছে।হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

এদিকে, সামাজিক মাধ্যমে রেশাম জানান, আমি ধবংস হয়ে গেছি, আমি চিন্তা করি আর কখনো আগের মত হতে পারবনা। শত চেষ্টার পরও আমরা এ আক্রমণ থেকে বাচঁতে পারিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026