বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০

মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন

মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে জারীকৃত এক পত্রের বরাতে বলা হয়েছে, যে সকল প্রবাসী বাংলাদেশী মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটে নাম অন্তর্ভুক্তির জন্য ইতোপূর্বে অনলাইনে আবেদন করতে পারেননি শুধুমাত্র তাঁরা আগামী ৩১/১০/২০১৭ তারিখের মধ্যে স্ব স্ব দূতাবাসে নির্ধারিত ফরমে আবেদনপত্র মুক্তিযোদ্ধার স্বপক্ষে প্রমানাদিসহ দাখিল করতে পারবেন।

সে প্রেক্ষিতে, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী মুক্তিযোদ্ধাগণকে নির্ধারিত আবেদন ফরম যথাযথ ভাবে পূরণ পূর্বক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের (৩১ অক্টোবর ২০১৭) মধ্যে অত্র মিশনে ডাক যোগে (Head of Chancery, Bangladesh High Commission, London, 28 Queen’s Gate, London SW7 5JA) প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

নির্ধারিত আবেদপত্রের ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ওয়েব সাইট থেকে ডাউনলোড করা যাবে।

ওয়েব সাইট:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়       www.molwa.gov.bd

বাংলাদেশ হাইকমিশন, লন্ডন   www.bhclondon.org.uk

এছাড়া, বিশেষ প্রয়োজনে মহাপরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সাথে (ফোনঃ ০০৮৮-০২-৯৩৪৬৫২১ বা মোবাইলঃ ০০৮৮-০১৭২৬-৩৩১০৪৪ বা ফ্যাক্সঃ ০০৮৮-০২-৯৩৩৭০৮৭) যথাক্রমে টেলিফোন বা মোবাইল বা ফ্যাক্স/ই-মেইলের মাধ্যমে (dir.admin@jamuka.gov.bd) যোগাযোগ করা যেতে পারে।

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ হাইকমিশন লন্ডন

লন্ডন, ৩০ জুন ২০১৭




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026