শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০০

ইসরাইলকে সমর্থন করার অঙ্গীকার করেছেন টিউলিপ সিদ্দিক

ইসরাইলকে সমর্থন করার অঙ্গীকার করেছেন টিউলিপ সিদ্দিক

নিউজ ডেস্ক: হ্যাম্পস্টেড এবং কিলবার্ন এমপি টিউলিপ সিদ্দিক সাধারণ নির্বাচনের আগেই ইসরাইলকে সমর্থন করার অঙ্গীকার করেছিলেন।

আমরা ইসরাইলকে বিশ্বাস করি এবং ইসরাইল-ব্রিটেন জোট নামক দুইটি সংগঠন ২১৬ জন ইংল্যান্ডের সংসদ সদস্য প্রার্থীর একটি তালিকা প্রকাশ করেছে, যারা ইসরাইলের স্বার্থরক্ষায় কাজ করবে বলে একটি চুক্তিপত্র স্বাক্ষর করেছে। টিউলিপ সিদ্দিক ইসরাইলের স্বার্থরক্ষার জন্য ঐ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তিপত্রের সারকথা হচ্ছে: যদি যুক্তরাজ্যের সংসদ নির্বাচিত হই তবে আমি অঙ্গীকারবদ্ধ …

১) যারা ইসরাইলকে অবৈধ রাষ্ট্র মনে করে তাদের বিরোধিতা করা ।

২) যুক্তরাজ্যের ঐসব জনগণের অধিকার সমর্থন করা যারা ইসরাইলি সংস্কৃতি পছন্দ করে এবং ব্যবসা, শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে ইহুদি রাষ্ট্র ইসরাইলের সাথে যোগাযোগ বৃদ্ধি করে।

৩) যারা সত্যিকার অর্থেই ইসরাইল ও তার প্রতিবেশীদের মধ্যে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাদের সমর্থন করা।

৪) ইসরা্ইল একটি স্বাধীন রাষ্ট্র এবং সংসদীয় গণতন্ত্র যা সকল নাগরিকের কাছে তাদের ধর্ম অনুশীলন করার এবং জেরুজালেম স্বাধীনভাবে বিচরণ করতে পারে তার সর্বাত্মক সহযোগিতা করা।

৫) ইসরাইলি স্বার্থসংরক্ষণকারী সংগঠন ইন্টারন্যাশনাল হলকাস্ট রেমেমব্রেন্স এলায়েন্সকে সমর্থন করা যারা ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে কাজ করছে।

৬) ইসরাইলের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের জন্য এইচএম সরকারকে উৎসাহিত করা যাতে উভয় দেশের জনগণের জন্য বিনিয়োগ এবং চাকরি বাড়ানো যায়।

গত ৮ জুন টিউলিপ সিদ্দিক পুনরায় ইংল্যান্ডের সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী,এখন তাকে ইসরাইলি স্বার্থে কাজ করতে হবে। (ফাইভ পিলার্স অবলম্বনে) আরটিএনএন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026