শীর্ষবিন্দু নিউজ: গ্রিনফল টাওয়ারে ভয়াবহ আগুনের পর ব্রিটেনের প্রায় সকল ছোটবড় কাউন্সিলে শুরু হয়েছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা।
শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র নারী মুখপাত্র এই তথ্য জানান, পশ্চিম লন্ডনের ১৪৯টি বহুতল ভবন অগ্নি নিরাপত্তা ব্যবস্থার পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এখন পর্যন্ত ৪৫টি স্থানীয় এলাকার ১৪৯টি বহুতল ভবন এই পরীক্ষায় ব্যর্থ হয়েছে। অগ্নিনির্বাপণ পরীক্ষায় এটা শতভাগ ব্যর্থতা।
মুখপাত্র শুক্রবার গ্রেনফেল টাওয়ারের আগুন নিয়ে স্থানীয় পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের সমালোচনা করেন। বৈঠকে সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয়নি।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মুখপাত্র বলেন, আমাদের দর্শন হচ্ছে গণতন্ত্র হবে সহজ। নিয়ম আছে সবগুলো বৈঠক হবে উন্মুক্ত। আমরা আশাকরি কাউন্সিল এটার প্রতি শ্রদ্ধা দেখাবে।