বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬

ইস্ট লন্ডন মসজিদে জানাযা শেষে গার্ডেন অব পিসে সমাহিত হলেন হিরণ মিয়া

ইস্ট লন্ডন মসজিদে জানাযা শেষে গার্ডেন অব পিসে সমাহিত হলেন হিরণ মিয়া

শীর্ষবিন্দু নিউজ: উত্তর লন্ডনের ফিন্সবারী পার্ক মসজিদের সামনে সন্ত্রাসী হামলায় নিহত করম আলী হিরন মিয়ার জানাযা ৩০ জুন শুক্রবার বাদ জুম্মা ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হযেছে। নিহতের পরিবারকে সান্তনা জানাতে ও জানাযায় অংশ নিতে লন্ডন সিটি মেয়র সাদিক খান।

জানাযায় অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ। আর অশ্রুসজল চোখে বিদায় জানালো কমিউনিটির বিভিন্নস্তরের মানুষ। জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিকভাবে এসেক্সের হেইনুল্টে গার্ডেন্স অব পিসে সমাহিত করা হয়।

জানাজার নামাজে ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম ইমামতি করেন। তিনি জুম্মার খুতবায় এই ঘটনার কথা বিশেষ উল্লেখ্য করেন। বর্তমান পরিস্থিতিতে মুসলিম কমিউনিটিকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে ইমাম আব্দুল কাইয়ুম বিশেষভাবে পরামর্শ দেন।

মরহুম মকরম আলী হিরন মিয়া মুত্যুকালে স্ত্রী, ৪ মেয়ে, ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন । তাঁর দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের স্বরওয়ালা গ্রামে। ছোট ভাই মোহাম্মদ জাহির আলী দীর্ঘদিন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ছিলেন।

 

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026