শীর্ষবিন্দু নিউজ: ছিনতাই-এসিড নিক্ষেপ-ড্রাগ-আগুন লাগার ঘটনা আজ টাওয়ার হ্যামলেটসে প্রতিদিনের ব্যাপার। এরই অংশ হিসেবে বেথনাল গ্রিনের উইভার্স ফিল্ডে পাশে ক্যালসি স্ট্রিটে এক বাংলাদেশী মহিলার হাতব্যাগ ছিনতাইকালে সাদা এক ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী। মারাপাটের পর পুলিশে সোপর্দ করা হয়।
জানা যায়, শনিবার বেলা ২টা দিকে একজন বাংলাদেশী মহিলা তাঁর ছেলেকে ওয়েভার্স ফিলডে ভ্যালেন্স এফসি ফুটবল টুর্নামেন্টে খেলতে দিতে আসছিলেন। ওয়েভার্স ফিলডের প্রবেশমুখে পৌঁছতেই একজন শ্বেতাঙ্গ ছিনতাইকারী মহিলার কাধে ঝুলানো ব্যাগ ছিনিয়ে নিতে টানা-হেচড়া শুরু করে।
এ সময় মহিলা ব্যাগ ছেড়ে দিতে না চাইলে ছিনতাইকারী কিল-ঘুষি মারতে শুরু করে। এসময় মহিলার চিৎকার শোনে ভ্যালেন্স এফসির কোচসহ পথাচারীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করে ছিনতাইকারীকে পাকড়ার করেন।
খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে আটক করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পথচারীরা ছিনতাইয়ের ঘটনা রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে তা ভাইরাল হয়ে যায়।