শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্কের কাছে নতুন মিলিয়ন পাউন্ড অ্যাপার্টমেন্টের একটি ব্লকে ভয়াবহ অগ্নিকান্ড সংগঠিত হয়েছে।
টা
ওয়ার হ্যামলেটের বেথনাল এলাকার বো ওয়ার্ফ রিজেন্ট লেইকের বিপরীতের ৫ম তলা ব্লকের ভেতর আগুন লেগে চতুর্থ তলায় এবং অ্যাক্টিক ছাদও আগুনে পুড়ে গেছে।
রবিবার আনুমানিক সাড়ে ১১ টার দিকে আগুন লাগলে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দিলে কিছুসময়ের মধ্যে ফায়ার সাভির্স কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ ঘটনায় কোন মানুষের হতাহতের ঘটনা এখন জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও টাওয়ার হ্যামলেট কাউন্সিলার সাবেক কাউন্সিলার আলাউদ্দিন সোসাল মিডিয়ার কাছে জানান, তিনি সকালে হঠাৎ ফায়ার সাভির্সর আওয়াজ শুনে বের হয়ে দেখেন তার পাশ্ববর্তী বিল্ডিং এ আগুনের ধোয়া দেখা যাচ্ছে। এতে পাশ্ববর্তী বাসিন্দারা ভীত ও সন্তস্ত্র হয়ে পড়েন।
প্রায় ১২:৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করে ক্রুরা। পূর্ব বাতাসের কারণে সংঘটিত ভারী ধোঁয়াশক্তি অনেকটা নাগালে আসতে সময় লাগে। এ সময় গ্রোভ রোড বন্ধ করে দেয়া হয়।
এই পর্যায়ে আগুনের কারণ এখনো অজানা আছে, তবে ছবিটি প্লেসাইড ডেভেলপমেন্টে আগুনে সৌর প্যানেল দেখা যায়। জানা যায় বাড়িগুলির মূল্য ১ মিলিয়ন পাউন্ডেরও অধিক।
স্থানীয় বাসিন্দারা লন্ডনে একের পর এক আগুনের ঘটনায় খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন।