শীর্ষবিন্দু নিউজ: গ্রিনফল টাওয়ারে নিহত ২২ বছর বয়সের হুসনা বেগম ও ৬০ বছর বয়সী মা রাবেয়া বেগম এর নামাজে জানাযা কমিউনিটির ব্যাপুল সংখ্যাক মানুষের উপস্থিতিতে শনিবার জোহরের নামাজের পর ইস্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হয়।
জানাযার নামজে অংশ নিতে ভিকটিম পরিবারের সদস্যে ছাড়াও কমিউনিটির ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। জানাযায় পর নিহত ব্যাক্তিদের মাগফেরাত কামনায় কমিউনিটির কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যেরা।
জানাযার আগে ইস্ট লন্ডন মসজিদের খতিব আব্দুল কাইয়ুম উপস্থিত সকলকে ভিকটিমের ছেলে আব্দুল হাকিমকে পরিচয় করিয়ে দেন। আর সকলের কাছে তাদের জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, গত ১৩ জুন মধ্যরাতে ২৪ তলার গ্রেনফল টাওয়ারের অগ্নিকান্ডের ঘটনায় এ পর্যন্ত ৮০ জন নিহত হন বলে পুলিশ নিশ্চিত করে। আগুন লাগার প্রায় ১ ঘন্টা পরেও চাইলে বৃদ্ধ বাবা-মাকে ফেলে জীবন রক্ষা করতে পারতেন ২২ বছর বয়সের হুসনা বেগম এবং তার দুই ভাই ২৬ বছরের হানিফ এবং ২৯ বছর বয়সের হামিদ। ১২টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার পর প্রায় ১টা ৪৫ মিনিট পর্যন্ত তারা জীবন রক্ষার জন্যে বের হয়ে আসতে পারতেন। রাত প্রায় ৩ টা ১০ মিনিট পর্যন্ত ১৭ তলার নিজের ঘর থেকে তারা স্বজনদের সঙ্গে কথা বলেছেন। বর্ণনা করেছেন পুরো পরিস্থিতির। কান্নাজড়িত কন্ঠে বিদায় নিয়েছেন স্বজনদের কাছ থেকে।
ভাগ্যক্রমে বেঁচে যান তাদের আরেক সন্তান মোহাম্মদ হাকিম। হাকিম ঘরেই ছিলেন পরিবাররে সবার সঙ্গে। কিন্তু আগুন লাগার কিছু আগে তিনি ঘর থেকে বের হন। এর ফলে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। ৩ ভাইয়ের একমাত্র বোন হোসনা বেগম তানিমার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুলাই মাসে।
https://www.facebook.com/1246186326/videos/10213514468556533/
[youtube id=”FhrhvMzgVxM” width=”600″ height=”350″]