শীর্ষবিন্দু নিউজ: রোববার বিকেল ৮টায় টাওয়ার হ্যামলেটস মেয়র সরাসরি মুখোমুখি হোন বারার জনগনণের। যদিও এটা অফিসিয়ার কোন অনুষ্ঠান ছিল না। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইস্যূ নিয়ে বারার বাসিন্দাদের সাথে এক মতবিনিময় অনুষ্টানের কথা থাকলেও তা রুপ নেয় জনরুষানলে।
রোববার সন্ধ্যায় শেডওয়েলের বার্নার হলে আয়োজিত কমিউনিটির সর্বস্থরের মানুষদের নিয়ে সভায় স্থানীয় বাসিন্দাদের প্রশ্নবানে জর্জরিত হতে দেখা যায় মেয়র বিগসকে। এ সময় তাকে বেশ বিব্রত হতে দেখা গেছে। বারার বিপুল সংখ্যাক মানুষ ছাড়াও সমাবেশে বিপুল সংখ্যাক তরুণের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত লক্ষ করা গেছে।
কমিউনিটি এক্টিভিষ্ট জাকারিয়া ও শেবুল খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত পাবলিক মিটিংয়ে সম্প্রতি টাওয়ার হ্যামলেটস বারার অব্যাহত হেইট ক্রাইম ,এসিড সন্ত্রাসএবং ড্রাগ, এন্টি সোসিয়্যাল বিহেইবারসহ বিভিন্ন ইস্যুতে স্থানীয় প্রশাসনের ব্যর্থতার চিত্র তুলে ধরে ক্ষােভ প্রকাশ করেন স্থানীয় জনগন।
অনেক উৎসুক তরুন এ সময় লাইভ ফেইসবুক করতে দেখা যায়। কমিউনিটির বিভিন্ন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস এবং তার প্রশাসন চরমভাবে ব্যর্থ বলে ক্ষোভ প্রকাশ করেছেন বারার সাধারণ মানুষ।
বারায় নিয়ন্ত্রনহীন হেইট ক্রাইম এবং ইয়ুথ সেন্টার বন্ধের কারণে সবচাইতে বেশি তোপের মুখে পড়েন মেয়র বিগস। হল ভর্তি মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত পাবলিক মিটিংয়ে স্থানীয় জনসাধরনের প্রশ্নের উত্তর টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জনবিগস, জিএলও মেম্বার এবং পুলিশ ও ক্রাইম কমিটির ভাইস চেয়ার উমেশ দেশাই ৷
এ সময় কাউন্সিলার অহিদ আহমেদ ক্রাইম বন্ধে মেয়র জন বিগসের ব্যর্থতা নিয়ে সমালোচনা করে সাবেক মেয়র লুতফুর রহমানের সময়কালে ক্রাইম রেইট কম ছিলো বলে দাবী করে বক্তব্য রাখতে চাইলে সাময়িক উত্তেজনা দেখা দেয়৷
জবাবে মেয়র বলেন, তখন সারাদেশের ক্রাইম সহনশীল পর্যায়ে ছিল। এছাড়াও বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের অব্যাহত কাটের মধ্য দিয়ে কঠিন অবস্থা মোকাবেলা করেও নাগরিকদের নিরাপত্তার নিশয়তা দিতে কাজ করে তার প্রশাসন।
কমিউনিটির নিরাপত্তা, বিভিন্ন ভবনের ফায়ার সেইফটি প্রাতিষ্ঠানিক, বর্ণবাদ এবং অব্যাহত হেইট ক্রাইম, নাইফ ক্রাইম এবং নাগরিক সুবিধা নিয়ে মেয়রকে বিভিন্ন প্রশ্নবানে জর্জরিত হতে দেখা যায়।
এক পর্যায়ে যখন জন বিগস তার বক্তব্যে শেষ করে বসতে চাচ্ছিলেন। তখনেএকজন বলে উঠেন, মিডিয়ার প্রশ্ন আছে। তখন অনেকটা ফেকাশে হয়ে যায় নির্বাহী মেয়রের ফেইস। তিনি তাকে অকেন চিন্তিত দেখা যায় এবং বলেন, ওকে, ওকে। তবে অনেক প্রশ্নের উত্তরে সরকারকে দুষারোপ ছাড়া আর কিছুই বলার ছিল না নির্বাহী মেয়রের।
সাম্প্রতিক সময়ে ঘঠে যাওয়া কমিউনিটির বিভিন্ন সমস্যা ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে সকল প্রকার উগ্রবাদ ও সন্ত্রাস নির্মুলে ঐক্যবদ্ধ করে এর সমাধান করতে বারার সকলের প্রতি আহবান জানান নির্বাহী মেয়র।