রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৫৭

চাঙ্কি পান্ডের মেয়েকে চলচ্চিত্রে আনছেন সালমান

চাঙ্কি পান্ডের মেয়েকে চলচ্চিত্রে আনছেন সালমান

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে এবার অভিনয়ে আসছেন।

জানা গেছে, করণ জোহরের আগামী ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ এর নায়িকা হিসেবে অভিষিক্ত হচ্ছেন অনন্যা। তাঁকে চলচ্চিত্রে নিয়ে আসছেন সালমান খান। এমনটাই শোনা যাচ্ছে।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে অনন্যা চলচ্চিত্রে অভিষেকের জন্য তার পারফেক্ট মেন্টর খুঁজে পেয়েছেন। আর সেই মেন্টর হলেন সালমান খান।

জানা গেছে, অনন্যা ১৮ বছর বয়স থেকে বলিউডে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে শোনা গেছে। অনন্যা তারকাদের ফিটনেস কোচ ইয়াসমিন করাচিওয়ালার কাছে ট্রেনিংও নেওয়া শুরু করেছেন।

শোনা যাচ্ছে স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ এ অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অনন্যা। চাঙ্কি পান্ডে কিছুদিন আগে অবশ্য বলেছিলেন, অনন্যা অভিনেত্রী হতে চায়। সে তার সিদ্ধান্তের কথা আমাকে আগেই জানিয়েছে। আমি চাই, আমার পুত্র অহন ও কন্যা অনন্যা— তারা নিজেদের পরিচয়ে বড় হোক।

সাইফ-অমৃতার কন্যা সারা আলী খান, শ্রীদেবী-বনি কাপুরের কন্যা জাহ্নবী, দিশা পাটানিরে নাম ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ অভিনয়ের জন্য শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত অনন্যাই সবাইকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন- এমনটাই বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026