শীর্ষবিন্দু নিউজ: টাওয়ার হ্যামলেটসের সেন্ট পলসওয়তে আগুন লাগার পর ভয়ে ৪র্থ তলা থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে নিহত এশিয়ান তরুনীর ছবি প্রকাশ করেছে মেট পুুলিশ।
জানা যায়, আগুন থেকে বাঁচতে সে জ্বানালা দিয়ে বেডসীট বেঁধে নিজে রক্ষা করার চেস্টা করে। কিন্তু দুভার্গ্য বসত সে দোকানের সামনে রাস্তায় পড়ে যায়। পুলিশ জানায় তাকে বাঁচাতে সব ধরনের চেস্টা করা হয়েছে। কিন্তু সে ঘটনাস্থলেই মারা যায়। তার নাম মেই লিন ডুং। তার বয়স ১৭।
পুলিশের বরাত দিয়ে আরে জানা যায়, আগুন লাগার কিছুক্ষনের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা চলে আসে এবং তার ছোট ভাইকে ঘর থেকে উদ্ধার করে। একই সাথে এই ভবনের ৫০জন বাসিন্দা থেকে নিরাপদে বের করে আনে। একই সময় ধুয়ায় আক্রান্ত চারজনকে প্রাথমিক চিকিসা দেয়া হয়।
এই ভবনের প্রত্যক্ষদর্শী বাসিন্দা ৪১ বছর বয়সী হেলাল মিয়া জানান, তিনি সকাল ৫টায় ভবনের অগ্নিকান্ডের কারনে হইচই শুনেন। তিনি বলেন, মেয়েটির বেড রোমে আগুন লাগায় সে জানালা দিয়ে বের হওয়ার চেস্টা করে। সে বেডসীটকে দড়ির মত করে নামতে চায় কিন্তু র্দূভাগ্যবশত পড়ে যায়।
একই ফ্লাটের আরও এক বাসিন্দা ৩৫ বছর বয়স্ক হাসনাত চৌধুরী জানান, প্রায় প্রতিদিন দেখা হতো মেই এর সাথে। সে খুবই অমায়িক একটি মেয়ে ছিল। দেখা হলে সবসময় খোজ খবর নিতো। একই ফ্লাটের বাসিন্দা প্রতিবেশী হিসেবে সে ছিল চমৎকার একটি মেয়ে।
স্বপনা বেগম নামের ৩৬ বছর বয়স্ক এক মহিলা জানান, মেই সেন্ট পল্স স্কুলের স্কিথ ফর্ম-এ পড়তো। এবং খুব ভালো একটি মেযে ছিল।
[youtube id=”mG9Y98gpoT8″ width=”600″ height=”350″]